• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৬৭কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2017   Tuesday

উন্নয়ন খাতে সর্বোচ্চ ৫৫ কোটি ৫৫ লক্ষ টাকা এবং সংস্থাপন খাতে ১১ কোটি ৪৫ লক্ষ টাকা বরাদ্দ রেখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২০১৭-২০১৮ অর্থ  বছরের জন্য ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা  হয়েছে।  ঘোষিত বাজেটে পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি টাকা এবং সরকারী  থেকে অনুদান ৬৪ কোটি টাকা ধরা হয়েছে।

 

মঙ্গলবার বিকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।

 

অনুষ্ঠানে পরিষদের সদস্যরা ছাড়াও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী প্রমুখ  উপস্থিত ছিলেন। 

 

ঘোষিত অসংগতিপূর্ন বাজেটে অন্যান্য ধর্ম খাতে ৮ কোটি  ৮৮ লক্ষ,সমাজ কল্যাণ, আর্থ-সামাজিক ও নারী উন্নয়ন খাতে  কোটি ৫৫ লক্ষ, পুর্ত( গৃহ ,অবকাঠামো নির্মাণ খাতে  ৬কোটি ৬৬ লক্ষ, স্বাস্থ্যখাতে ৬ কোটি ৬৬ লক্ষ, কৃষিখাতে ২ কোটি ৭৭ লক্ষ, পর্যটন খাতে ১ কোটি ৬৬ লক্ষ, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ১ কোটি ১১ লক্ষ টাকাসহ জলবায়ু পরিবর্তন, ত্রাণ ও পুনর্বাসন, ভুমি ও হাট বাজার, শিশু উন্নয়ন ইত্যাদি বিভিন্ন খাতে কয়েক কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয় প্রস্তাবিত বাজেটে।

 

বাজেট ঘোষণাকালে জেলা পরিষদ চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সঠিকভাবে কাজ করতে পারছে না। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে মাধ্যমিক শিক্ষা বিভাগটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ হলেও তার নিয়ন্ত্রণ মানা হচ্ছে না। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও একই অবস্থা।

 

তিনি আরো বলেন, বাজেট ঘোষণার সময় শিক্ষকে সবসময় অগ্রধিকার দেয় জেলা পরিষদ। গত অর্থ বছরেও শিক্ষাকে গুরুত্ব দেয় হয়েছে। রাঙামাটি জেলা উন্নয়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করছে। বর্তমান সরকার দেশের ও জনগণেরর কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এ কাজে রাঙামাটিবাসীকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ