• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জুরাছড়িতে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2017   Tuesday

মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওয়াতায় অতি দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও স্কিম ভিত্তিক কৃষি সেচ  পাম্প মেশিন বিতরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়্যারম্যান উদয় জয় চাকমার সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শেফালী দেওয়ান, জুরাছড়ি, বনযোগীছড়া ও মৈদং ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, সন্তোয় বিকাশ চাকমা, সাধনা নন্দ চাকমাসহ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিদুৎ কুমার চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

পরে দরিদ্র মহিলাদের মাঝে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওয়াতায় ৮ লক্ষ টাকা ব্যয়ে সেলাই মেশিন ও কৃষি পাম্প মেশিন বিতরণ করা হয়।

 

সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়্যারম্যান উদয় জয় চাকমা বলেন, বর্তমান সরকার দেশের আত্ম সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিভিন্ন উন্নয়ন সংস্থার মাধ্যমে নারীদের উন্নয়নে সরকার কর্মমূখী প্রশিক্ষণ বাস্তবায়ন করছে।

 

তিনি আরো বলেন, সীমিত বরাদ্ধের মধ্যেও  উপজেলায় উন্নয়নের ধারা এগিয়ে চলেছে। তবে এলাকায় অধিক উন্নয়নের চাহিদা তাকার সত্বেও সংক্ষিন্ন বরাদ্দের কারণে এসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, সরকারের প্রদত্ত উপকরণ যথাযথ ভাবে ব্যবহার করে নিজেদের ভাগ্য পরির্বতন করতে হবে। যদি এ সব উপকরণ উপজেলা পরিষদের আড়ালে বিক্রি করা হয়- তাহলে উপজেলা পরিষদের সাথে নয় বরং নিজের জীবনের সাথে প্রতারণা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ