• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে হাতির পালের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2017   Thursday

কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে হাতির পাল অবস্থানের কারণে ঘন্ট্যাপী যান চলাচল বন্ধ ছিল।  এতে পথচারীদের মাঝে আতংক দেখা দেয়। পরে স্থানীয়রা গাড়ীর হর্ণ বাজিয়ে হাতির পালকে তাড়াতে সক্ষম হয়। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

 

কাপ্তাই নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক জেলা নৌ স্কাউটস্ লিডার এম জাহাঙ্গীর আলম জানান, কাপ্তাই নেভী সড়কে বুধবার বিকাল ৫ টার দিকে একদল বন্য হাতির পাল সড়কের উপর অবস্থান করে। এতে হাতির আক্রমণের ভয়ে ওই সড়কে ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা বিকট শব্দে গাড়ীর হর্ণ বাজিয়ে তাদেরকে তাড়াতে সক্ষম হন।

 

তিনি আরো জানান, প্রায়ই সময় ওই সড়কে হাতি আসে। তবে গাড়ীর শব্দ শুনলে তারা পাশের জঙ্গলে চলে যায়। তবে বুধবারের হাতির অবস্হানটা একটু বেশী ছিল। এমনিতে কাপ্তাই- নেভী  এবং কাপ্তাই - আসামবস্তী সড়কে বন্যহাতি হানা দেয় দিন দুপুরে। হাতির আক্রমনে প্রান হারিয়েছে বেশ কয়েকজন এবং গেল কয়েক বছরে আহত হয়েছেন শতাধিক পথচারি। মাঝে মাঝে নির্ঘুম রাত কাটাতে হয় নৌ বাহিনী এবং জীবতলী এলাকায় বাসিন্দাদের।

 

স্থানীয়দের জানিয়েছেন, যতদিন পর্যস্ত জঙ্গলে হাতির খাবারের আবাসস্হল তৈরী হবে না ততদিন বন্যহাতির এই আচরনের পরির্বতন হবে না। তাদের দাবী বেশি বেশি করে জঙ্গলে হাতির বিচরনক্ষেত্রে হাতি খাওয়া উপযোগী গাছ লাগিয়ে বনের হাতিকে যেনো বনে থাকার ব্যবস্হা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ