• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের সাথে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2017   Wednesday

সাম্প্রতিক পাহাড় ধসের বিষয় নিয়ে রাঙামাটি জেলা পরিষদের প্রতিনিধি দলের সাথে ইউএনডিপি’র প্রতিনিধি দলের বুধবার সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। 

 

সাক্ষাতকালে ইউএনডিপি’র প্রতিনিধি দলটি সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ইউএনডিপি’র পরিকল্পনা রয়েছে বলে  জানিয়েছেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  কার্যালয়ে সাক্ষাতকালে জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, ত্রিদীপ কান্তি দাশ, রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, ইউএনডিপি’র রিকোভারি এ্যাডভাইজার সীতাগিরি, ইউএনডিপি’র কর্মকর্তা বিপ্লব চাকমা ও ঐশ্বর্য্য চাকমা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে ইউএনডিপি’র প্রতিনিধি দল ভূমিধস ও বন্যার কারন জানতে চাইলে পরিষদের পক্ষ থেকে বলা হয়,অপরিকল্পিতভাবে পাহাড় কেটে ও বৃক্ষ নিধন করে বাড়ীঘর নির্মান ভুমিধসের মূল কারণ। অন্যদিকে কাপ্তাই বাঁধ হওয়ার পর থেকে অদ্যাবধি ড্রেজিং না করার ফলে হ্রদে দিন দিন মাটি ভারাটের কারনে বন্যা হচ্ছে। এতে আরো বলা হয়,প্রত্যন্ত অঞ্চলে বনায়নের বিষয়ে পরিষদ থেকে গাছের চারা ও সচেতনতা বার্তা প্রচার করা হচ্ছে। সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে নিহত, আহত ও ক্ষতিগ্রস্থদের জন্য পরিষদ হতে তাৎক্ষনিক নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

 

এছাড়া ভিজিএফ এর মাধ্যমে ক্ষতিগ্রস্থদের অন্তত ৩ থেকে ৬মাস পর্যন্ত খাদ্য শষ্য প্রদানে পার্বত্য মন্ত্রনালয়ের সচিব এর সাথে আলাপ করা হয়েছে। দূর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকারের পাশাপাশি ইউএনডিপিকে এগিয়ে আসার আহ্বান জানান সদস্যরা।

 

এসময় ইউএনডিপি’র প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়,আবাহাওয়া অফিসের সাথে সমন্বয় রেখে প্রাকৃতিক দূর্যোগের পূর্বাভাস জেনে অন্তত এক সপ্তাহ আগে যদি সতর্ক বার্তাগুলো ঝুকিপূর্ন এলাকায় পৌছানো যায় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কম হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ