• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

প্রাকৃতিক দুর্যোগে কাপ্তাইয়ে ৭শ ৮৯টি ঘরবাড়ী বিধ্বস্ত: ক্ষয়ক্ষতি ১০ কোটি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2017   Wednesday

পাহাড় ধসের ঘটনায় কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে ৭শ ৮৯টি ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে।  শুধুমাত্র ধসে পড়া ঘরবাড়ী বাবদ ক্ষয়ক্ষতি হয়েছে ১০ কোটি টাকা। ঘরবাড়ী বিধ্বস্ত হওয়ায় কাপ্তাইয়ের ৪০পরিবারে মাথা গোজার ঠাই না থাকায় এসব পরিবারকে অস্থায়ীভাবে সরকারী বিভিন্ন পরিত্যক্ত ভবনে রাখা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও ভুমি ধসের ঘটনায় উপজেলার ৫টি ইউনিয়নে ফসলিজমি,বনজ,ফলজ বাগান ও পশুপাখি, রাস্তাঘাট,মসজিদ-মন্দির সহ বাড়ীঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  শুধুমাত্র ঘরবাড়ী বিধ্বস্ত হয় ৭৮৯টি । এর মধ্যে চন্দ্রঘোনা ইউনিয়নে ২৬৪ টি পরিবার, রাইখালীতে ১৮০টি পরিবার, চিৎমরমে ৮২পরিবার, কাপ্তাইয়ে ১২২ পরিবার, ওয়াগ্গা ইউনিয়নে ১২০ পরিবার এবং তালিকায় অন্তর্ভুক্তের জন্য নতুন করে ২১ পরিবার আবেদন করেছে।  এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

 

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পাঠানো তথ্যের ভিত্তিতে ওই তালিকা তৈরি করা হয়েছে। ইউএনও তারিকুল আলম জানান, উপজেলায় যেসব ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে তার সবগুলোই টিনের অথবা কাঁচাঘর। সে অনুযায়ী ঘরবাড়ী ধ্বসে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।  ফসলিজমি,বনজ,ফলজ বাগান ও পশুপাখি, রাস্তাঘাট,মসজিদ-মন্দির সহ বাড়ীঘরের  ক্ষয়ক্ষতির হিসাব স্ব স্ব কর্তৃপক্ষকে দেয়ার জন্য বলা হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পেতে একটু সময় লাগবে। এছাড়া উপজেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব করার জন্য জ্বালানী মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি কমিটি কাজ করছে। 

 

তিনি আরো জানান, ইতিমধ্যে ৫ ইউনিয়নের ৪৫ পরিবারকে ২ বান টেউটিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে ঘরবাড়ী তৈরির জন্য। উল্লেখ্য, গত ১৩ জুন টানা বর্ষণ ও পাহাড়ী ধসে উপজেলার মোট ১৮জনের মৃত্যু ও ৬৪ জন আহত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ