• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মোটরসাইকেল চালক নয়ন হত্যার প্রতিবাদে
খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2017   Friday

ভাড়ায় মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

 

শুক্রবার সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনটি প্রশাসনকে এই সময়সীমা বেঁধে দেন। পাশপাশি আগামী শনিবার খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচী ঘোষনা করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল মজিদ ও খাগড়াছড়ি জেলা শাখার একাংশের সাধারন সম্পাদক আসাদ উল্লাহ আসাদ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে অবৈধ অস্ত্রধারীদের হাতে নিহত ও ক্ষতিগ্রস্ত সাধারণ পাহাড়ী-বাঙালী পরিবারদের পুনর্বাসন এবং পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে হস্তক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

 

শনিবার পিবিসিপি’র আয়োজনে বেলা ১০টায় খাগড়াছড়ির প্রত্যেকটি উপজেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের কথা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, ডিবি পুলিশের পাশাপাশি খাগড়াছড়ি শহরে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।

 

প্রসঙ্গত,গেল বৃস্পতিবার দুপুরে  খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল যৌথ খামার এলাকা থেকে মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম নয়নের লাশ উদ্ধার হয়। সে রাঙামাটির লংগদু উপজেলার বাট্টাপাড়ার বাসিন্দা। এই ঘটনায় নিহত নয়নের ছোট ভাই দীন ইসলাম লিটন বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন। 

 

এদিকে নুরুল ইসলাম নয়ন হত্যাকা-ের তীব্র নিন্দা এবং হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের দাবি জানিয়েছেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি-সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এবং সম-অধিকার আন্দোলন-খাগড়াছড়ি জেলা শাখার সা: সম্পাদক মোশাররফ হোসেন।

 

সংগঠন দুটির পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ ঘটনায় জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে প্রশাসনের ব্যর্থতারও সমালোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ