• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লংগদুতে হামলা ও বাড়িঘর অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ পাহাড়ের ৮ গণসংগঠনের

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2017   Friday

লংগদুতে বর্বরোচিত হামলায় এক বৃদ্ধাকে খুন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও সহায়সম্পদ লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েঝে ইউপিডিএফ সমর্থিত ৮ গণসংগঠন। সংগঠনগুলির নেতারা এই ঘটনার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে ঘটনার ভয়াবহতার জন্য দায়ী করেছেন।

 

বৃহৃস্পতিবার পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশন এর সভাপতি নিরূপা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরুপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়ার্ড এর সভাপতি  জ্ঞান কীর্তি চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি নতুন জয় চাকমা (কার্বারী) এক যুক্ত বিবৃতিতে  এ অভিযোগ করেছেন।

  

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরে আওয়ামী যুবলীগের নেতৃত্ব্ েআয়োজিত উক্ত সমাবেশে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর কর্তারা ছাড়াও উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও লংগুদু আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানে আলম, এড. আবছার আলী, বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙাামাটি জেলার সভাপতি আলমগীর হোসেন বক্তব্য রাখেন।

 

সমাবেশ থেকে পাহাড়িদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলার জন্য উস্কানীমূলক বক্তব্য দেওয়া হয়। এবং তার কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি অধ্যুষিত গ্রামের বাড়িঘর,দোকানপাটে নির্বিচারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।  নেতৃৃবৃন্দ মনে করেন প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না থাকলে এই ধরনের সাম্প্রদায়িক হমালা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতো না। এছাড়া নেতৃবৃন্দ আরো অভিযোগ করে বলেন পাহাড়ি জনগণের বাড়িঘরে অগ্নিসংযোগের পর ১৪৪ ধারা জারি করার পরেও পাহাড়িদের গ্রামে হামলা চালানো হয়। অগ্নিসংযোগের আগে বেশ কয়েকটি গ্রামে পাহাড়ি জনগণ প্রতিরোধ করতে চাইলে পুলিশ পাহাড়ি জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এই সুযোগে বাঙালিরা পাহাড়ি জনগণের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় এবং লুটপাট করে।

 

এদেশে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সব সময় হামলার আতঙ্কে বসবাস করতে হয় অভিযোগ করে নেতৃবৃন্দ আরো বলেন, এই উগ্র জাতীয়তাবাদী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী প্রশাসনের সহযোগিতায় কখনো সংখ্যালঘু হিন্দুদের উপর, গোবিন্দগঞ্জে সান্তালদের উপর আবার কখনো পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলের জন্য পাহাড়ি জনগণের ওপর সাম্প্রদায়িক হামলা পরিচালনা করে অসছে। সরকার দলীয় লোকেরা সেনা-পুলিশের সহযোগিতায় এই সব হামলা পরিচালনা করে থাকে।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে লংগুদু উপজেলায় নিরীহ পাহাড়ি জনগনের ওপর  হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত আওয়ামীলীগ, উগ্রসাম্প্রদায়িক সেটলার বাঙ্গালী ও  উস্কানীদাতা আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক শান্তি এবং লংগুদুতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি জনগণের যথাযথ ক্ষতিপূরণ ব্যবস্থাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, গেল ১ জুন খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের ৪ মাইল নামক এলাকায় লংগদু উপজেলা নিবাসী মটরসাইকেল চালক নুরুল ইসলাম (নয়ন)এর লাশ পাওয়া ঘটনাকে পুঁজি করে ২ জুন সকালে লংগদু উপজেলায় আওয়ামীযুবলীগের স্থানীয় উপজেলা শাখার নেতৃত্বে ’লংগদু এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত মিছিল থেকে উক্ত হামলা চালানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ