• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে তিনটি গ্রুপের ত্রিমুখি কর্মসূচী,উত্তেজনা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2017   Saturday

খাগড়াছড়িতে বাঙ্গালী সংগঠন ভিত্তিক তিনটি গ্রুপের পাল্টা-পাল্টি সমাবেশ হরতাল-অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে জেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

পাহাড়ি সংগঠনগুলোর অপহরণ, খুন, গুম, চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্বারের দাবীতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি রোববার শহরের মুক্তমঞ্চে মহাসমাবেশ আহবান করেছে। একই  ইস্যুতে একই দিন এবং একই স্থানে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন সমাবেশ ও পুরো জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়। এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখা কমিটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে।

 

এদিকে শনিবার সকালে খাগড়াছড়ি শহরের একটি রেষ্টরেন্টে বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে থেকে মহাসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

 

এই বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম জানান, ত্রিমুখী কর্মসূচীর কারনে কোন পক্ষকেই সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। জানমালের নিরাপত্তায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ