• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে শুরু হচ্ছে পুলিশের ব্লক রেইড

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2017   Saturday

রাঙামাটি শহরে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার করতে শনিবার খেকে পুলিশের ব্লক রেইড শুরু হচ্ছে। আসন্ন পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে রাঙামাটি শহরে  ব্লক রেইড শুরু করতে পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান এ নির্দেশ দিয়েছেন।

 

শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত পবিত্র রমজান মাসে আইন শৃংখলা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় পুলিশ সুপার রাঙামাটি শহরে  ব্লক রেইড শুরু করতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)কে নির্দেশ দেন। রাঙামাটির আইন শৃংখলা বজায় রাখার বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশকে বিভিন্ন পরামর্শ দেযা হয়।

 

পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন রাঙামাটি- চট্টগ্রাম  মহাসড়কে  যানবাহন চলাচল নিরাপদ রাখতে রাঙামাটি ও কাউখালীর কয়েকটি পয়েন্টে রাতে পুলিশের টহল বাড়ানো হবে।  এছাড়া ঈদের সময় পর্যটকের আগমন বাড়ায় তাদের চলাচল ও অবস্থান নির্বিঘœ করতে পর্যটন স্পট গুলোতে প্রয়োজনীয় ব্রবস্থা নেয়া হবে।

 

এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে ও ঈদের কেনাকাটায় সময় রাঙামাটির সকল মার্কেট ও শপিং মলের সামনে বখাটে ও আড্ডাবাজদের  তালিকা তৈরী করে এদের উপদ্রব ও ইভটিজিং বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

 

মতবিনিময় সভায রোজার মাসে সেহেরী ,ইফতার, ও তারাবী নামাজের সময় যাতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন না হয় সে ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনিক উদ্যোগ নিতে পুলিশ সুপারকে প্রচেষ্টা নেয়ার অনুরোধ জানান সাংবাদিকরা।

 

সাংবাদিকরা জানান,  ঈদের কেনাকাটায় সময় শহরের  মার্কেট ও শপিং মলের সামনে বখাটের অহেতুক আড্ডার কারণে মহিলারা স্বাচ্ছন্দ্যে কেনা কাটা করতে পারেন না। আর কোন ক্লাবে রোজার সময় কেউ যাতে মাদক বিক্রি করতে না পারে এবং বাইরে থেকে শহরে মাদক আসতে না পারে পুলিশকে সে বিষয়ে আরো তৎপর হওয়ার অনুরোধ জানান তারা। এছাড়া ইদানিং রাঙামাটি শহরের যত্রতত্র উচ্চস্বরে সাউন্ড সিষ্টেম ব্যবহার করার কারনে এবং শহরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে পটকা ও আতশ বাজীর পোড়ানোর প্রবনতা বেড়েই চলেছে । এ কারণে জনগনের ভোগান্তি বেড়েছে বলে উল্লেখ করে তা বন্ধে পুলিশকে ব্যবস্তা নিতে অনুরোধ জানানো  হয়। পবিত্র রমজান মাসে শহরের কিছু চিহ্নিত আবাসিক হোটেল যাতে অসামাজিক চালাতে না পারে সেদিকেও লক্ষ্য রাখার অনুরোধ জানানো হয় সভায়।

 

পুলিশ সুপার রাঙামাটি জনসাধারনের ও পর্যটকদের সার্বক্ষনিক নিরাপত্তার জন্য যা যা করনীয় পুলিশের পক্ষ থেকে সব কিছু করা হবে বলে আশ্বস্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ