• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

চলমান সহিংসতা প্রতিরোধে রাঙামাটির প্রতিটি যানবাহনে অগ্নিনির্বাপক ষ্ট্রিংগুইসার সিলিন্ডার স্থাপনের নির্দেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2015   Wednesday

দেশে দুস্কৃতিকারীদের চলমান সহিংসতা প্রতিরোধের লক্ষে বুধবার  রাঙামাটিতে সড়ক ও নৌপথে যানবাহন এবং লঞ্চের চালক ও হেলফারদের অগি নির্বাপনে  প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে  রাঙামাটির জেলা আন্তঃ সড়ক ও নৌপথের প্রতিটি যানবাহনে ও লঞ্চে আগামী ১০ দিনের মধ্যে অগ্নি নির্বাপক ষ্ট্রিংগুইসার সিলিন্ডার স্থাপনের জন্য যানবাহন ও লঞ্চ মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।

 

বিজিবি রাঙামাটি সেক্টরে অনুষ্ঠিত বিজিব ও ফায়ার সার্ভিস-এর উদযোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ শওকত ওসমান । অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান, রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচারক মোঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।  পরে দেশে চলমান সহিংসতা ও অগ্নি নাশকতা মোকাবেলায় চালক ও হেলাপারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

 

বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ শওকত ওসমান বলেন, চলমান সহিংসতায় হঠাৎ কোন দুর্ঘটনা ঘটলে তা দ্রুত মোকাবেলা করতে হলে আমাদের সকলকে কিছু কিছু তথ্য জানতে হবে। তাই ফায়ার সার্ভিস এর প্রশিক্ষণ প্রতিটি মানুষের খুবই গুরুত্ব পূর্ণ। তিনি বাস চালক ও হেলফারদের বুদ্ধিমর্তার সাথে প্রশিক্ষণ গ্রহণ করে তা প্রয়োগের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ