• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মোটর সাইকেল চালক হত্যার প্রতিবাদে বুধবার রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2017   Tuesday

নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে বুধবার  রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

 

পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সম্প্রতি মহালছড়িতে ছাদিকুল ইসলাম নামে এক বাঙালি মোটরবাইক চালককে অপহরণের পর হত্যায় জড়িতদের গ্রেফতার, তার পরিবারকে উপয্ক্তু ক্ষতিপূরণ, পাকুয়াখালী, ভূষণছড়াসহ পার্বত্য চট্টগ্রামের সব হত্যাকান্ডের বিচার, পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্তু চালু, রাজা ত্রিদিব রায়ের নামে সব স্থাপনার নাম বাতিল ও তার সব স্থাবর-অস্থহাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে এ হরতাল ডাক দেওয়া হয়েছে।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, লাশবাহী গাড়ি, রোগিবাহী অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি, ধর্মীয় কারণে চলাচলকারী যান, ফায়ার সার্ভিস হরতালের আওতামুক্ত থাকবে।

 

উল্লেখ্য, গেল ১০এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির ঘিলাছড়ি এলাকায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে দুজন যুবক রাঙামাটির ঘিলাছড়ি এলাকায় নিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়।  পওে তিন দিন পর গেল ১৪ এপ্রিল তার লাশ রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয়। এ ব্যাপারে নিহতের ভাই মহালছড়ি থানায়একটি হত্যা মামলা দায়ের করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ