• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল এর পরিবারের পাশে জুয়েল চাকমা

স্টাফ রিপোর্টার, খাগড়াছিড় : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2017   Tuesday

খাগড়াছড়ির মহালছড়িতে নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল এর পাশে দাড়িয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ এর সদস্য জুয়েল চাকমা। মঙ্গলবার দুপুর ১২ টায় নিহত ছাদিকুল এর বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নগদ ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি।

 

জুয়েল চাকমা’র সাথে আরো ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী প্রশান্ত হালদার, টিকু চাকমা, জেলা ছাত্রলীগ নেতা অর্কিড চাকমা. মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোকন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া, ইউপি সদস্য আনোয়ার হোসেন আম্বর আলী।

 

 নিহত ছাদিকুল এর পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে জুয়েল চাকমা বলেন, ছাদিকুল এর হত্যাকান্ডের মতো জঘন্যতম হত্যাকান্ড স্বাভাবিক মানুষ কখনো মেনে নেবে না। এ ঘটনায় জড়িত অপরাধীদেরকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিতে খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ প্রদান করেছেন বলে জানান তিনি। নিহতের পরিবারকে আগামীতে আরো যে কোন সহযোগিতা প্রদানেরও আশ^াস প্রদান করেন। ভবিষ্যতে যাতে ছাহিদুল এর মতো জীবন দিতে না হয় সেজন্য সকলকে সজাগ সতর্ক থাকার আহবান জানান।

 

উল্লেখ্য, গেল ১০ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহালছড়ি স্টেশন থেকে ২ জন যাত্রী নিয়ে নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলাম রাঙাামাটি জেলাধীন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় গিয়ে নিখোঁজ থাকার পর ৩ দিনের মাথায় ঘিলাছড়ি এলাকা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় সেনা ও পুলিশ প্রশাসন ছাদিকুল এর লাশ উদ্ধার করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ