• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পাহাড়ে বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিহু উৎসব উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2017   Sunday

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসক-বিষু-বিহু-সাংক্রান উপলক্ষে  রোববার রাঙামাটিতে বর্ণাঢ্য  র‌্যালী বের করা হয়। র‌্যালীতে পাহাড়ী নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। 

 

রাঙামাটি পৌর সভা প্রাঙ্গনে র‌্যালীর উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। বিজু-সাংগ্রাইং-বৈসক-বিষু-বিহু-সাংক্রান উদযাপন কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার। বক্তব্যে  দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ান, এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা।  পরে চাকমা রাজাদেবাশীষ রায় বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্ধোধন করেন।  এর পর আদিবাসী শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। 

 

আলোচনা সভা শেষে রাঙামাটি পৌর সভা প্রঙ্গন থেকে জেলা শিল্পকলা একাডেমী চত্বর পর্ষন্ত একটি বর্নাঢ্য র‌্যালী  বের করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, পার্বত্য চুক্তির অনেক বিষয় বাস্তবায়ন করা হলেও চুক্তির  মৌলিক বিষয়ের মধ্যে সাধারন প্রশাসন, স্থানীয় পুলিশ আইন-শৃংখলা বিষয়ে এখনো হস্তান্তর করা হয়নি। যতক্ষন না পর্ষন্ত এ বিষয়গুলো হস্তান্তর করা  হবে না ততক্ষন পর্ষন্ত  আদিবাসী মানুষ বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহ-সাংক্রান ভালভাবে ও নিরাপদে উদযাপন করতে পারবে না। তাই সরকার খুব দ্রুত চুক্তির গুরুত্বপূর্ন  মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহন করবে।  তিনি এ উৎসবের মধ্য দিয়ে পুরাতন বছরের সমস্ত গ্লানিকে ভূলে গিয়ে নতুন বছরের নতুন উদ্যোমে এবং সম্পদায়িক সম্প্রীতি বজায় রেখে  দেশকে আরো উন্নয়নের এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

 

উল্লেখ্য,আগামী ১২ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রামের বসবাসতরত ১৪টি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই বৈসুক-বিষু-সাংক্রান উৎসব শুরু হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ