• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

দীঘিনালায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে কংজরী চৌধুরী
সরকার বিজু-সাংক্রাই-বৈসুক-বিষু-বিহু-সংক্রান-এর জন্য দুদিনের ছুটি ঘোষণা করে বর্হিবিশ্বে নজির স্থাপন করেছে

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2017   Monday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, বর্তমান সরকার আর্দশিক ও দার্শনিক অবস্থান থেকেই অসাম্প্রদায়িক চেতনা বিকাশে কাজ করছে। তার বড়ো প্রমাণ পার্বত্য শান্তিচুক্তি সম্পাদন, ঢাকার প্রাণকেন্দ্রে বিলাসবহুল পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ এবং সর্বশেষ বিষু-বিহু-সংক্রান-এর  দু`দিনের বিশেষ ছুটি। দেশের একটি বিশেষ এলাকার বিশেষ জনগোষ্ঠির মানুষের উৎসব পালনের জন্য এই ধরনের বিশেষ ছুটি ঘোষণার উদ্যোগে বর্হিবিশে^ও নজির স্থাপন করেছে।

 

সোমবার দীঘিনালা উপজেলার মানিক হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশীষ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, ইউএনও শেখ শহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমীন এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো: কাশেম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এসময় আরো বলেন, একাত্তরের পরাজিত অশুভ শক্তি ও তাঁদের উত্তরসূরীরা দেশের জ্ঞান-বিজ্ঞান চর্চা ও জাতির সামগ্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে দেশকে মধ্যযুগীয় অন্ধকারে নিয়ে যাবার অপচেষ্টা করছে। এই শক্তি সমূলে বিনাশের জন্য আগামী প্রজন্মকে উদার ও যুক্তিনির্ভর চেতনায় বিকশিত করতে হবে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা চৌধুরী ও প্রতিভা ত্রিপুরা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক সংকট, ভবন সমস্যাসহ অন্যান্য বিষয় তুলে ধরলে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা তা সমাধানের আশ্বাসপ্রদান করেন।

 

সভা শুরুর আগে জেলা পরিষদ চেয়ারম্যান বিদ্যালয়টির প্রাক-প্রাথমিক শিশুদের জন্য স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে মনোরমভাবে শিক্ষা উপকরণে সু-সজ্জিত একটি নতুন কক্ষের উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমা, সুস্মিতা ত্রিপুরা, জেলা পরিষদের প্ল্যানিং এন্ড রিসার্চ অফিসার চিংলামং চৌধুরী, হেডম্যান ত্রিদিব রায় পোমাং, সমাজকর্মী মো: আরমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী এবং দীঘিনালা প্রেসক্লাবের সা: সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ