• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায়
অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিশন দেশ ও জাতির আস্থা অর্জন করতে চায়-শাহাদাত হোসেন চৌধুরী

রুপায়ন তালুকদার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2017   Tuesday

নির্বাচন কমিশনার ব্রি: জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিশন দেশ ও জাতির আস্থা অর্জন করতে চায়। এ ধরনের নির্বাচনের জন্য নির্বাচনের আগে ও পরে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতার নির্দেশনা দেয়া হয়েছে। সব দলের প্রার্থীদের বক্তব্যকে আমলে নিয়ে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে।


মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদর ইউপি কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 


মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মজিদ আলী, ৪০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: খালিদ, জেলা আনসার ও ভিডিপি’র অধিনায়ক রাজীব হোসেন, ইউএনও ও সহকারী রির্টানিং অফিসার ড. বি এম মশিউর রহমান, আওয়ামীলীগ প্রার্থী মেমং মারমা, বিএনপি প্রার্থী মো: ইউচুপ এবং স্বতন্ত্র প্রার্থী উশ্যে প্রু মারমা।


এসময় রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম এবং গুইমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রিপন হোসেন উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, আগামী ৬ মার্চ খাগড়াছড়ির নব গঠিত গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ উপজেলার মোট ভোটার রয়েছেন ২৭ হাজার ৯৯২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৪টি।

 

নব গঠিত নির্বাচন কমিশনের অধীনে এটি হচ্ছে দ্বিতীয় নির্বাচন। এর আগে এই নতুন নির্বাচন কমিশনের অধীনে গেল ১৮ ফেব্রুয়ারী বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ