• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে বাবুগুল চাকমা নামের এক সিএনজি চালক নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2015   Monday

রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামার পাড়া এলাকায় সোমবার রাত ৮টার দিকে দুর্বৃত্তদের গুলিতে এক সিএনজি চালকরা নিহত হয়েছে। তার নাম বাবুগুল চাকমা(২২)। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তার বাড়ী জেলার লংগদু উপজেলার বড়াদম গ্রামে। বর্তমানে সে কতুকছড়িতে বাসবাস করছে বলে জানা গেছে। 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে কয়েক সঙ্গীকে নিয়ে সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ির খামার পাড়ার ২কিলোমিটার নামক স্থানে একটি চায়ের দোকানে বসেছিল বাবুগুল চাকমা কথাবার্তা বলছিল। এতে একদল দুর্বত্ত দুটি সিএনজিযোগে গিয়ে দোকানের সামনে থামানোর সাথে সাথে তাকে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে বাবুগুল চাকমা নিহত হয়। পুলিশ খবর পাওয়ার পর লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।

 

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল ইমতিয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সন্ত্রাসীদের গুলিতে মানিকছড়ি এলাকায় বাবুগুল চাকমা নামের এক সিএনজি চালক নিহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ