• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটি গার্ডেনার্স এসোসিয়েশন নামে কৃষিভিত্তিক সংগঠন গঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2017   Saturday
no

no

‘রাঙামাটি গার্ডেনার্স এসোসিয়েশন’ নামে একটি কৃষিভিত্তিক সংগঠন গঠন করা  হয়েছে। এতে সভাপতি ডাঃ পরশ খীসা ও হিটলার  দেওয়ানকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

 

শনিবার রাঙামাটি গার্ডেনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিটলার দেওয়ানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ফেব্রুয়ারী  বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যার  কার্যালয়ে রাঙামাটি জেলার ফলদ বাগানচাষীদের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। সভায় বিভিন্ন উপজেলা হতে প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন।

 

সভা শেষে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন , সহসভাপতি পদে সুদত্ত চাকমা, অরুন তালুকদার, সহসাধারণ সম্পাদক অম্লান চাকমা, অর্থ সম্পাদক  ভেটায়ন চাকমা,সাংগঠনিক সম্পাদক    ভূপাল বিকাশ চাকমা বিকিরণ, কৃষি সম্পাদক রণজিৎ তঞ্চঙ্গ্যা রাজীব, বিপণন সম্পাদক উৎপল তঞ্চঙ্গ্যা,দপ্তর সম্পাদক তনয় দেওয়ান এবং  কার্য নির্বাহী সদস্যরা হলেন, মিসেস তন্দ্রা চাকমা,কিংশুক চাকমা,চাথোয়াই রোয়াজা, আবুল কালাম আজাদ ও  বিপ্লব ত্রিপুরা।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, সংগঠনের পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টামন্ডলীরা হলেন মনি স্বপন দেওয়ানড. মানিক লাল দেওয়ান,সুকৃতি রঞ্জন চাকমা, সুকুমার দেওয়ান, কাজল কান্তি তালুকদার।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, এ সংগঠনটি কৃষকদের বাগান থেকে ভোক্তা পর্যন্ত উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণের ব্যাপারে সহায়তা প্রদান করবে। কৃষি পণ্য বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে প্রচার কার্যক্রম পরিচালনা করবে এবং কৃষি পণ্যসমূহ বাজারজাতকরণের বিষয়ে সদস্যদের মধ্যে কারিগরি প্রশিক্ষণ প্রদান ও বাজার বিষয়ক তথ্য পরিসেবা প্রদান করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ