• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠতা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2016   Saturday

দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার রাঙামাটিতে নানান আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূতি উদযাপিত হয়েছে। 

 

রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন,  জেলা প্রশাসক  মোঃ মানজারুল মান্নান।  দৈনিক ইত্তেফাকের  প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত কুমার রাজু ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত  হোসেন রুবেল।

 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক কাউখালী উপজেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গিরিদর্পণের স্টাফ রিপোর্টার নন্দন দেবনাথ। অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, স্বাধীনতার পূর্ববর্তী সময়ের সাহসী পত্রিকা ছিলো ইত্তেফাক। ইত্তেফাক স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানোর মাধ্যমে স্বাধীনতার বিজয় এনে দিয়েছিলো। আমাদের পরিবারের ইত্তেফাক পত্রিকার খবরগুলো গুরুত্বের সাথে দেখা হতো। তার পাশাপাশি আমরা সংবাদকেও আমরা প্রাধান্য দিতাম।

 

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের সঠিক চিত্র তুলে ধরার কারণে দেশ বিদেশের সবখবর মূহুর্তেই জানা সম্ভব হয় জনগনের। এক কথাই তারা সমাজের দর্পণ। কলম সৈনিক হিসেবে তাদের সবসময় আমাদের সম্মান প্রদর্শণ করতে হবে।

 

দৈনিক ইত্তেফাকের  প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদেএবলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে পার্বত্য অঞ্চলের সঠিক ও সত্য সংবাদ সাহসিকতার সাথে ইত্তেফাক পত্রিকায় প্রকাশ করে আসছি। যতদিন বেঁচে থাকবো এভাবেই পার্বত্য চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, উন্নয়ন, সম্ভবনা, কৃষ্টি কালচার’সহ বিভিন্ন বিষয়ে সত্য সংবাদ জনগনের কাছে তুলে ধরবো। তিনি বলেন, ইত্তেফাক পত্রিকা সবসময় সত্য লেখার সাহস রাখে আগামীতেও রাখবে।

 

অনুষ্ঠানে বক্তারা দৈনিক ইত্তেফাক শুরু  থেকে তার বর্তমান পর্ষন্ত তার নিরপেক্ষ বজায়  রেখে প্রকাশিত হয়ে আসছে। ভবিষ্যতেও ইত্তেফাক এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ