• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও দোষীদের গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2016   Thursday

খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা,প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে কর্মরত গণমাধ্যম কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশলি প্রসাদ চাকমা, নন্দন দেব নাথ, রাঙামাটি জার্নালিষ্ট’স নেটওর্য়াকের সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ উপস্থিত ছিলেন। মানবন্ধনে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিস মিডিয়ার কর্মীরা অংশ গ্রহন করেন।

 

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ পার্বত্যাঞ্চলে গণমাধ্যমকর্মীরা আজ সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন। খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলাই তারই প্রমাণ করে। কিন্তু তার পরও প্রশাসন নীরব। অন্যদিকে এসব সন্ত্রাসীদের মদতদাতা সমাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে বিভিন্ন সাংবাদিকদের নামে কুউক্তি ছড়াছে।


নেতৃবৃন্দ খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা,প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ ও এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


উল্লেখ্য,গেল রোববার একটি জাতীয় পত্রিকার খাগড়াছড়ির ফটো সাংবাদিক নীরব চৌধুরী শহরের চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলার সময় খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমের ক্যাডাররা জোর পূর্বক ধরে নিয়ে গিয়ে মেয়রের কাছে হস্তান্তর করে। এসময় পৌর মেয়র নীরব চৌধুরীকে শারীরিকভাবে নির্যাতন করেন।

 

এর প্রতিবাদে গেল মঙ্গলবার খাগড়াছড়ির কর্মরত সাংবাদিকরা শহরের মানববন্ধন করার সময় পৌর মেয়রের ক্যাডার কসাই দিদার প্রকাশ্য সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়। পরে ৩৫জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ