• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে মানবাধিকার উন্নয়ন সুরক্ষায় দুদিন ব্যাপী এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2016   Saturday

পাহাড়ে মানবাধিকার উন্নয়ন সুরক্ষায় রাঙামাটিতে অনুষ্ঠিত দুদিন ব্যাপী এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শনিবার সমাপ্ত হয়েছে।

 

আশিকা উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ইউএনডিপি-সিএইচটিডিএফ-এর প্রোগ্রাম অফিসার উচিমং চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ফয়সাল আহম্মদ,এইচএসডিও এর প্রোগ্রাম অফিসার জামিলা পারভীন। অনুষ্ঠান শেষে  কর্মশালায় অংশ গ্রহনকারেিদর মাঝে সনদপত্র প্রদান করা হয়।

 

উল্লেখ্য যে, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও এইসএসডিও এর তত্ত্বাবধানে ইউএনডিপি-সিএইচটিডিএফ এর আর্থিক সহায়তা গত প্রায় ৬ মাস যাবৎ বিভিন্ন বিষয়ের উপর স্থানীয় এনজিও, সিএসও, সাংবাদিকদের মানবাধিকার বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে এইচআর ফ্যাক্ট ফাইন্ডিংস ও এ্যাকসেস টু জাস্টিস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায়  গেল ২ ডিসেম্বর থেকে দুদিন ব্যাপী এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্থানীয় এনজিও, সিএসও, সাংবাদ কর্মীসহ ৩০ জন অংশ গ্রহন করেছেন। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন এডভোকেসি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ এক্সপার্ট বিনিথ কুমার চক্রবর্তী।

 

সমাপণী অনুষ্ঠানে ইউএনডিপি-সিএইচটিডিএফ এর প্রোগ্রাম অফিসার উচিমং চৌধুরী বলেন, এ প্রকল্পটি ইউএনডিপি-সিএইচটিডিএফ-এর ৫ বছর মেয়ারদী একটি পাইলট প্রকল্প। ভবিষ্যতে এধরনের প্রকল্পের মাধ্যমে স্থানীয় সহযোগী সংগঠনদের দক্ষতা বৃদ্ধিতে আরও কাজ করা হবে। যাতে স্থানীয়ভাবে যে কোন সমস্যা সমাধানে এগিয়ে  যেতে পারে।

 

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ফয়সাল আহম্মদ বলেন,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙামাটিতে এইচএসডিও, খাগড়াছড়িতে কাবিদাং ও বান্দরবনে গ্রাউসকে নিয়ে ইউএনডিপি-সিএইচটিডিএফ-এর সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।

 

এ প্রকল্পের আওতায় প্রায় ২৪০ জন স্থানীয় এনজিও, সিএসও, সাংবাদিকদের এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। এছাড়াও সিএইচটিতে প্রায় ৪০টি নারী ও শিশু নির্যাতন বিষয়ক মামলার আইনগত সহায়তা প্রদান করেছে। বর্তমানে প্রকল্পটি শেষ পর্যায়ে রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ