• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আদিবাসী ও বাঙ্গালীদের উপর হামলা, খুন, লুটপাট, উচ্ছেদের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2016   Monday

গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাগদাফার্মের আদিবাসী ও বাঙ্গালীদের উপর হামলা, খুন, লুটপাট, জ্বালাও পোড়াও এবং উচ্ছেদের প্রতিবাদে ও নায্য বিচার দাবিতে সোমবার নাটোরে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

 

নাটোর প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেধে মানবন্ধন কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি। মানববন্ধন চলাকালে সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি রমানাথ মাহাতোর সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব প্রদীপ লাকড়া, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক নির্মল চৌধুরী, বাংলাদেশের ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সভাপতি মাহবুবুল আলম মাহবুব, আদিবাসী ছাত্র পরিষদের জেলা সভাপতি কালিদাস রায়, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারন সম্পাদক শ্যামা বসাক, অনির্বান কর্ম সংস্থার নির্বাহী পরিচালক প্রভাতী বসাক, সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক, বিশ্বনাথ দাস বিশু প্রমূখ।


বক্তারা গাইবান্ধার বাগদাফার্মের সাওতাঁল ও বাঙ্গালীদের উপর চিনিকল কর্তৃপক্ষের চালানো খুন, হামলা, মামলা, জ্বালাও পোড়াও ও উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

তারা বলেন, সাওতাল ও কিছু বাঙ্গালীরাই বাগদাফার্মের জমির প্রকৃত মালিক হওয়া সত্বেও তারা নায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বাগদাফার্ম চিনিকল কর্তৃপক্ষ ও সাওতালদের মাঝে যে চুক্তি হয়েছিল তার অনুলিপি দেশের বিভিন্ন মিডিয়ার হাতে চলে গেছে। সেখানকার প্রকৃত অবস্থা দেশের সবাই জানেন। চুক্তিতে যে শর্তগুলো ছিল তা চিনিকল কর্তৃপক্ষ অবমাননা করেছে। বক্তারা সাওতাঁলদের নিজেদের জমিতেই যাতে পুনঃবাসনের ব্যবস্থা করাসহ হত্যাকান্ডের নায্য বিচারের দাবি জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ