• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে সাম্প্রতিক ঘটনা নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সংবাদ সন্মেলন

বিশেষ প্রতিনিধি,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2016   Monday

খাগড়াছড়িতে সাম্প্রতিক ঘটনা নিয়ে সোমবার জেলাবাসীর ব্যানারে সংবাদ সন্মেলনে আয়োজন করা হয়। 

 

শহরের একটি বেসরকারী কনভেন্সশন সেন্টারে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জুম্ম প্রতিনিধি সংসদ ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তৃপ্তিময় চাকমা, ২ নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁন চাকমা, ১ নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্তুর চাকমা, পানছড়ির উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, উপজাতীয় মারমা নেতা কিরণ মারমা প্রমূখ।


এর আগে ২১৮৪ জনের স্বাক্ষরিত একটি স্বারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে পেশ করে।


সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ পার্বত্যাঞ্চলে প্রশাসন দমন-নীপড়ন চালিয়ে এ জেলার আঞ্চলিক দলের রাজনৈতিক নেতাকর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।


সংবাদ সন্মেলনে সাম্প্রতিক সময়ের ঘটনার বর্ণনা তুলে ধরে নেতৃবৃন্দ, ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে আটক তাদের দ্রুত মুক্তি দাবী জানান।

 

নেতৃবৃন্দ প্রশাসন অভিযানের নামে অনিয়ম অধিকার হরণসহ বিভিন্ন অনিয়ম করছে বলে খতিয়ান তুলে ধরে এ সকল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট ৫ দফা দাবী তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ