• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

বাঘাইছড়ি পৌরসভার বেহাল অবস্থা

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2015   Saturday

রাঙামাটির বাঘইছড়ি পৌরসভার বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এ পৌরসভাটি দ্বিতীয় শ্রৈনীর পৌরসভা ঘোষনা করা হলেও কোন নাগরিক সুযোগ-সুবিধা গড়ে উঠেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,রাঙামাটি জেলার দ্বিতীয় পৌরসভা হিসেবে ২০০৪ সালে বিএনপি সরকারের বাঘাইছড়িকে পৌর সভা হিসেবে ঘোষনা করে। ঘোষনার পর নির্বাচন না দিয়ে বিএনপির উপজেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন বাবুকে পৌর সভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর পর  ২০০৭ সালে তৎকালীন তত্বাবধায়ক সরকারের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়। সর্বশেষ আওয়ামীলীগ সরকারের সময় ২০১২ সালে ১১ জানুযারী বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র  প্রার্থী থেকে পৌর মেয়র হিসেবে আলমগীর কবির এবং আওয়ামীলীগ থেকে ৮জন কাউন্সিলর  এবং বিএনপি থেকে ৪ জন কাউন্সিলর নির্বাচিত হন। তবে অভিযোগ রয়েছে নির্বাচিত হওয়ার পর মেয়র এবং প্যানেল মেয়র ও কাউন্সিলর মধ্যে দ্বন্ধ ও ভুল বোঝাবুঝি কারনে এ পৌর সভার উন্নয়নের কোন ছোয়া লাগছে না। সূত্র আরও জানায়, বাঘাইছড়ি পৌরসভার বয়স ১০বছর অতিবাহিত হলেও পৌরসভাবাসী তাদের কাংখিত কোন সুযোগ-সুবিধা পাচ্ছে না। এখনো হয়নি পৌরসভার নিজস্ব অবকাঠামো থেকে পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ অন্যান্য সুবিধা। যা নামে মাত্রই পৌরসভা হিসেবে রয়েছে। পৌরসভার গুরুত্ব পুর্ণস্থানে স্ট্রিট লাই থাকলেও সাত লাখ টাকা বিদ্যুৎবিল বকেয়া থাকার ইতোমধ্যে এসব লাইটের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয়া হয়েছে।  রাতের বেলায় পৌর সভা এলাকা অন্ধকারে থাকে। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ১১ মাসের বেতন বিল বকেয়া থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেনবলে জানা গেছে। পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব আবদুল শুক্কুর মিয়া জানান, বাঘাইছড়ি পৌরসভার জন্য বরাদ্দ একেবারে অপ্রতুল। তিন বছরে পার্বত্য মন্ত্রনালয় থেকে মাত্র দুইশত মেঃটন খাদ্যশস্য বরাদ্দ পাওয়া গেছে। এডিপির বরাদ্দ ছাড়া এ পর্সন্ত এ পৌর সভার  জন্য কোন সরকারী বরাদ্দ পায়নি। পৌর মেয়র মোঃ আলমগীর কবির বলেন, পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি জলবায়ু পরিবর্তন প্রকল্পসহ একাধিক প্রকল্পের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ধর্না দিয়েছন কিন্তু কোন লাভ হয়নি। শুধুমাত্র এডিপি থেকে বরাদ্দ ছাড়া এ পৌর সভার জন্য  আর কোন বরাদ্দ পাওয়া যায়নি। তবে আগামী জুন মাসের দিকে সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে ৮কোটি টাকার টিএলসিসি ও ডব্লিউএলসিসি-এর প্রকল্প বরাদ্দ পাওয়ার কথা রয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ