• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটিতে হিমাওয়ান্তি’র উদ্যোগে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2016   Monday

সোমবার রাঙামাটিতে নারী প্রতি সহিংসতায় ভিক্টিম/ভুক্তভোগীদের সহযোগিতার কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সিএইচটিডিএফ-ইউএনডিপি’র সহযোগিতায় রাঙামাটির স্থানীয় বেসরকারী সংস্থা হিমাওয়ান্তি’র আয়োজনে গ্রীণহিল সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া।


হিমাওয়ান্তি’র চেয়ারপার্সন সুগন্ধি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি’র কর্মকর্তা ঝুমা দেওয়ান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কনিকা চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন হিমাওয়ান্তি’র নির্বাহী পরিচালক টুকু তালুকদার।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বলেন, সমাজের অর্ধেক শ্রমসম্পদ ও মানবসম্পদ হচ্ছে নারী। তাই নারীদের সর্বক্ষেত্রে পিছিয়ে রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব না। কিন্তু তার পরও দেখা যায় সমাজে নারীরাই বেশী নির্যাতন হচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের নারীরা সামাজিকভাবে নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার, শারীরিক ও মানসিক’সহ বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে।

 


তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে হিমাওয়ান্তিসহ বিভিন্ন সংস্থা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ও জনসচেতনতা তৈরিতে এবং নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য কাজ করছে এটি সত্যিই প্রসংসার দাবীদার।

 

 

তিনি এসব প্রতিষ্ঠানের ন্যয় সমাজের সকল স্তরের মানুষকে সমন্বিতভাবে নারীদের উন্নয়নে এগিয়ে আসারও আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ