• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বানদরবানের জেএসএস নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় পিসিপি’র বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2016   Tuesday

বান্দরবানের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) সভাপতি উছোমং মারমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকায় পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)  নেতাকর্মীরা বিক্ষোভ-মিছিল করেছেন।

 

পিসিপি’র ঢাকা মহানগর শাখার তথ্য ও প্রচার সম্পাদক অমর শান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে পিসিপি’র ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে  সংগঠনটির সভাপতি ক্যারিংটন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির দপ্তর সম্পাদক নিপন ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক জ্ঞানজ্যোতি চাকমা।

 

সমাবেশে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন গারো স্টুডেন্ট ইউনিয়ন(গাসু)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চিরান, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা,বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি সুমন মারমা প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন পিসিপি’র ঢাকা মহানগর শাখার তথ্য ও প্রচার সম্পাদক অমর শান্তি চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল  জাতীয় প্রেস ক্লাব  থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গিয়ে শেষ হয়। 

 

সমাবেশে বক্তারা  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলার সভাপতি উছোমং মারমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, সরকারের প্রতি বিশ্বাস রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সরকারের সাথে পার্বত্য চুক্তিতে উপণিত হয়। কিন্তু চুক্তির ১৮ বছর অতিক্রান্ত হবার পরেও চুক্তির মূল ধারাগুলো বাস্তবায়ন না করে জনসংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা হিসেবে বান্দরবানের জনসংহতি সমিতির নেতা কর্মীদের উপড় ষড়যন্ত্রমূলক মামলা, হামলা করা হচ্ছে।

 

সমাবেশ থেকে অনতিবিলম্বে জেএসএসের বান্দরবান জেলার সভাপতি উছোমং মারমাকে নিঃশর্ত মুক্তি,জেএসএসের নেতাদের উপড় ষড়যন্ত্রমূলক মামলা দ্রুত প্রত্যাহার,পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও যথাযথ বাস্তবায়নের দাবিনামা উত্থাপন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ