• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

বরকলে আইন-শৃংখলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সভা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2016   Thursday

বৃহস্পতিবার বরকল আইন-শৃংখলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত  উন্নয়ন বিষয়ক মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা। এছাড়া আইন শৃংখলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব আলম ।

 

পৃথক দুটি সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা. উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হেমায়েত আলম,বরকল প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বরকল মডেল থানার এস আই সালাউদ্দিন, সুবলং ইউপি চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, ভূষণছড়া ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান শ্যামরতন চাকমা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, বরকল ২২ বিজিবির প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় উপজেলা চেয়ারম্যান মণি চাকমা ও  ইউএনও মাহাবুব আলম উপজেলার বর্তমান সময়ের আইন শৃংখলা পরিস্থিতির সন্তোষ প্রকাশ  করেন। তবে আগামী দিনে সন্ত্রাস ও নাশকতা যাতে এ উপজেলায় কেউ করতে না পারে সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তারা। 

 

সভায় বক্তারা সুবলং বাজার ও ছোটহরিণা বাজারে যারা দেশীয় চোলাই মদ উৎপাদন ও বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং আগাছা দমনের কীটনাশক ঔষধ বাজারে যত্রতত্র পাওয়া যাচ্ছে সেই ঔষধ খেয়ে উপজেলায় যে দিন দিন প্রাণহানির ঘটনা বাড়ছে সেই ব্যাপারে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় তার দাবী  জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ