• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পানছড়িতে মানেক সাঁওতালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2016   Thursday

খাগড়াছড়ির পানছড়িতে মানেক সাঁওতালের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারী মোঃ আল আমিনকে গ্রেপ্তারের দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে পানছড়ি উপজেলা সাঁওতাল সম্প্রদায়ের লোকজন।

 

সাঁওতাল উন্নয়ন সংসদের ব্যানারে পানছড়ি উপজেলার পানছড়ি বাজারে প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন ব্যানার,প্লেকার্ড নিয়ে উপজেলার চাকমা, মারমা, ত্রিপুরাসহ হিন্দু সম্প্রদায়ের শত শত লোকজন অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রতুত্তর চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, সাঁওতাল প্রতিনিধি মিন্টু সাঁওতাল, সমাজ সেবক রুমেল মারমা, রুমেল ত্রিপরা প্রমূখ।

 

বক্তারা অচিরেই হামলাকারী মোঃ আল আমিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন,ঘটনার পরপরই বুধবার পরিবারের পক্ষ  থেকে মামলার জন্য থানায় আবেদন করা হয়েছে।  কিন্তু পুলিশ এখনো মামলা  নেয়নি এবং হামলাকারীকে গ্রেপ্তার করেনি। তাই  তাদের বাধ্মায হয়ে মানববন্ধন করতে হচ্ছে।

 

এ ব্যাপারে পানছড়ি থানার চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কান্তি কুঁড়ি বলেন,আবেদন গ্রহণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

 

উল্লেখ্য, গেল বুধবার উপজেলার কেন্টিনের সামনে পানছড়ি উপজেলা এক সরকারী কর্মচারী মোঃ আল আমিন মানেক সাঁওতাল হামলা করলে আহত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ