• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে এনজিও কার্যক্রম তত্ত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2014   Wednesday
পরিষদ চেয়ারম্যান বক্তব্যে রাখছেন।

পরিষদ চেয়ারম্যান বক্তব্যে রাখছেন।

জেলার এনজিও কার্যক্রম তত্ত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির দ্বি-মাসিক সভা বুধবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সভায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামসহ জেলার স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় জেলার স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বিগত মাসের তুলনামূলক কার্যক্রমগুলো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন আরএইচডিসি-ইউএনডিপি-সিএইচটিডিএফ যৌথ প্রকল্পের  জেলা উন্নয়ন কর্মকর্তা অর্নব চাকমা।

 

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা দূরত্ব কমিয়ে সমন্বয়ের মাধ্যমে পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিওদের কার্যক্রমের মাধ্যমে অবহেলিত অনগ্রসর মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে  পার্বত্য জেলা তথা এ দেশ বিনির্মাণে আমাদের সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে।

 

সভায় চেয়ারম্যান আরও বলেন, জেলায় এনজিও হওয়ার ফলে একদিকে যেমন পাহাড়ের.লোকজনেরা উপকৃত হচ্ছে তেমনি বেকারত্বও কিছুটা দূর হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক এনজিওদের পাশাপাশি জেলার স্থানীয় এনজিওদের বেশী কাজ করতে এবং তাদের স্ব স্ব কার্যক্রমের মাধ্যমে জনগণের উন্নয়ন ও নিজেদের প্রতিষ্ঠানের সুনাম অর্জন করা সম্ভব হবে।

 

তিনি আগামী সভায় জেলায় স্থানীয় কোন কোন এনজিও’র কার্যক্রম চলছে এবং কোন কোন এনজিও’র কার্যক্রম বন্ধ রয়েছে তা তদন্ত সাপেক্ষে তালিকা  প্রণয়ন করারও নির্দেশ দেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ