• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ঢাকায় আদিবাসীদের সরকারি গেজেটে অন্তর্ভূূক্ত করতে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2016   Monday

বাদপড়া আদিবাসীদের সরকারি গেজেটে অন্তর্ভূূক্ত করতে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা সোমবার ঢাকায়  অনুষ্ঠিত হয়েছে।

 

হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরামের আহ্বায়ক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরাম-এর উদ্যোগে ও আইইডির সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন ।

 

বক্তব্য রাখেন বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা দীপায়ন  খীসা, শিশু-কিশোর সংগঠক ডা. লেলিন চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য ডা. গজেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী গবেষক পাভেল পার্থ, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র, ইসলামী বিশ্ববিদ্যায়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ তানজীম তিতিল, গেজেটে বাদপড়া আদিবাসী সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক সঞ্জিত সিং, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বড়াইক, জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, ঢাকার আহ্বায়ক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গৌতম রবিদাস, বাংলাদেশ রবিদাস ছাত্র পরিষদের সিমন রবিদাস । মতবিনিময় সভার শুরুতে মূল ধারনাপত্র পাঠ করেন আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং ।

 

উপস্থিত ছিলেন আইইডির প্রকল্প সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, মো.হামিদুজজামান, সহকারী সমন্বয়কারী সুবোধ এম বাস্কে, উন্নয়ন কর্মকর্তা অলি কুজুর, ডিআরইউ এর সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, আদিবাসী যুবনেতা খোকন সুইটেন মুর্মু, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবির, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন কুমার ওঁরাও প্রমুখ । সভা সঞ্চালনা করেন জন উদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল ।

 

বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, সকল জাতিসত্ত্বার আত্মপরিচয়ের স্বীকৃতি প্রদান রাষ্ট্রের নৈতিক দ্বায়িত্ব । এটি অস্বীকার করা মানবাধিকারের চরম লঙ্ঘন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ