• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সন্ত্রাসীদের হামলা ও হুমকির কারণে
রাইখালীর ইউপি`র সুষ্ঠু নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল শঙ্কিত!

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2016   Monday

আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর ইউপি`র সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতাকর্মীরা শঙ্কায়  রয়েছেন। উপজেলা আওয়ামীলীগের দাবী অস্ত্রধারীদের হামলা, হুমকিসহ ভয় ভীতি দেখানোর কারণে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থীসহ নেতাকর্মীরা আতংকে দিন কাটাচ্ছেন। 

 

রাইখালী ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংক্য মারমা অভিযোগ করেছেন, অরণ্য বেষ্টিত রাইখালী ইউনিয়নের অনেক জায়গায় নৌকার পক্ষে প্রচারণা পর্যন্ত চালানো যাচ্ছে না। ইতোমধ্যে আঞ্চলিক রাজনৈতিক দলের অস্ত্রধারীরা আওয়ামীলীগের অনেক নেতা কর্মীকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। তিনি রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ন অনুষ্ঠানের লক্ষে অস্থায়ী সেনা ক্যাম্প বসানোর দাবী জানান।

 

তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ মে নৌকার পক্ষে প্রচারণা চালানোর সময় ভালুক্যা এলাকায় আঞ্চলিক রাজনৈতিক দলের সমর্থিত লোকজন রাইখালী ইউনিয়ন যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিন তনচংগ্যা, রাইখালী ছাত্রলীগের সাংগনিক সম্পাদক সুকান্ত তনচংগ্যা, ছাত্রলীগ নেতা সন্তোষ বড়ুয়া, যুবলীগ নেতা সুকান্ত বড়ুয়াকে বেদম প্রহার করে। এরপর দীর্ঘক্ষণ তাদের আটকে রাখার পর নৌকার পক্ষে কাজ না করার শর্তে ওই দিন রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।


এদিকে, এ ঘটনার প্রতিবাদে গেল ১৯ মে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাইখালী-বান্দারবান এবং রাইখালী-রাজস্থলী সড়ক অবরোধ করেন। অবরোধ শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নির্বাচনের আগেই অস্ত্র উদ্ধারসহ সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। তিনি ইউনিয়নের তিনছড়ি ও ভালুক্যা এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের দাবী জানান।


প্রসঙ্গত, গেল ২৩ এপ্রিল কাপ্তাইসহ রাঙামাটি জেলার ৪৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষনা করা হয়েছিল। কিন্তু জেলার ১৯টি ইউনিয়নে অস্ত্র ধারীদের হুমকির মুখে আওয়ামীলীগসহ অন্যান্য দলের কোন প্রার্থী মনোনয়ন দাখিল করতে পারেনি বলে অভিযোগ করা নির্বাচনের কাছে। এতে নির্বাচন কমিশন রাঙামাটি জেলার নির্বাচন স্থগিত করে এবং পরবর্তীতে ৪ জুন রাঙামাটি জেলাধীন ইউনিয়ন পরিষদ গুলোর নির্বাচন অনুষ্ঠানের নতুন তফসিল ঘোষনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ