• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের শিখরে পৌঁছতে আর বেশি দিন সময় লাগবে না-পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2016   Saturday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পাহাড় জঙ্গলে ভরা অনুন্নত পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের শিখরে পৌঁছতে আর বেশি দিন সময় লাগবে না। শেখ হাসিনার শাসন আমলেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের মডেল স্থাপন করবে।

 

শনিবার  বান্দরবানের  সুয়ালক,মাঝের পাড়ায় সড়ক বিভাগের দুটি গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপন ও বিভিন্ন স্থাপনা উদ্ধোধন অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী আরো বলেন,  আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সবসময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের দিকে সুনজর রয়েছে। আওয়ামীলীগ সরকার কথায় নয কাজে বিশ্বাসী। সে কারনে আজ পার্বত্য চট্টগ্রামের সর্বত্র দৃশ্যমান উন্নয়ন সাধিত হচ্ছে।

 

তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে আর কোন প্রকার অশান্তির দাবানল জ্বলতে দেয়া হবে না। যারাই পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্ঠির পায়তারা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

 

তিনি সদ্য সমাপ্ত ইউনিয়ান পরিষদ নির্বাচন সম্পর্কে বলে বান্দরবানের নির্বাচন বাংরাদেশে মডের স্থাপন করেছে। আগামীতেও যে কোন নির্বাচন সুন্দর,সুষ্ঠভাবে সম্পন্ন করে সমগ্র বাংলাদেশে নির্বাচনের মডেল স্থাপন করা হবে।

 

এসময় প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সাহায়তা প্রকল্পের আওতায় ৬০ লাখ টাকার ব্যয়ে  বান্দরবান সদর উপজেলার লাল মোহন বাগান এলাকায় একটি জামে মসজিদ,মসজিদের ওজুখানা,বাথরুম,পানি সরবরাহকরন ও ধারক দেওয়াল নির্মান, ১২ লাখ টাকার ব্যয়ে লালমোহন বাগান এলাকায় যাত্রী চাউনি ও সিড়ি নির্মান উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ