• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটির কাউখালীতে ছাত্রীকে উক্ত্যক্ত করায় এক বখাটের করাদন্ড

জিয়াউর রহমান জুয়েল, কাউখালী : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2015   Wednesday
কলেজ ছাত্রীকে উক্ত্যক্ত করায় অাটক বাপ্পি চন্দ্র দাস

কলেজ ছাত্রীকে উক্ত্যক্ত করায় অাটক বাপ্পি চন্দ্র দাস

রাঙামাটির কাউথখালী উপজেলার কাউখালী ডিগ্রী কলেজের এক ছাত্রীকে উক্ত্যক্ত করায় বাপ্পি চন্দ্র দাস(২০) কে বুধবার এক বখাটে ভ্রাম্যামান চার মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

 

জানাগেছে, কাউখালী উপজেলার কাউখালী ডিগ্রী কলেজের একছাত্রী বুধবার সকালের দিকে কলেজে যাওয়ার পথে উপজেলা সদরের সাঁকো এলাকায় বাপ্পি ওই ছাত্রীর গতিরোধ করে অশ্লীল আচরণ ও গালমন্দ করে। এসময় বখাটে বাপ্পী বিষয়টি কাউকে জানালে দেখে নেওয়ারও হুমকি দেয়। এতে ছাত্রীটি ভয়ে কলেজের তিন সহপাঠিকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতারকে জানায়। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাপ্পিকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। এতে ভ্রাম্যমান আদালত ছাত্রীটি ও স্থানীয়দের জবানবন্দি ও আটককৃত বাপ্পি দাসের স্বীকারোক্তিতে দন্ডবিধির ৫০৯ ধারায় (ইভটিজিংয়ের দায়ে) অভিযুক্ত করে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটকের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এসময় বাপ্পি নিজেকে কাউখালী কলেজের ছাত্র দাবী করলেও রোল নম্বর ও কলেজের পরিচয়পত্র দেখাতে পারেনি। তবে কাউখালী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের এ দাবী নাকচ করেদেন। তবে তিনি অভিযোগ করেন বখাটে বাপ্পিকে কলেজের ছাত্রীদের উক্ত্যক্ত করায় একাধিকবার সতর্ক করা হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বাপ্পি উপজেলার বেতছড়ি পাইনবাগান এলাকায় দুরসম্পর্কের এক আত্ত্বীয়ের সুত্রে কাউখালীতে যায় বছর চারেক আগে। তার বাবা দুলাল চন্দ্র দাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাকুরে। সে উপজেলা সদরের পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে তিনবারের চেষ্টায় এসএসসি পাশ করেছে। বখাটেপনার জন্য ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও দুইবার বহিস্কার হয়েছিল। নিয়ন্ত্রনে করতে না পেরে স্কুল শাখা ছাত্রলীগ থেকেও তাকে বহিস্কার করা হয়েছে বছরখানেক আগে। এরপর স্থানীয় গ্রামবাসী অন্তত দশবার সামাজিক বৈঠক করে নানান অপরাধের বিচার শেষে তাকে কাউখালী থেকে বিতাড়িত করে। সর্বশেষ সোমবার বাপ্পি আবারো কাউখালীতে গিয়ে এক বন্ধুর বাড়িতে অবস্থান নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ