• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে কিশোর-কিশোরীর সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2016   Friday

শুক্রবার রাঙামাটিতে কিশোর-কিশোরীর সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, মহিলা অধিদপ্তর উপ-পরিচালক  শামীমা আক্তার।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম। আলোচনা সভা শেষে কিশোর-কিশোরীদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

এর আগে একটি র‌্যলী রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গন থেকে  শুরু হয়ে প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু বলেন, আজকের কিশোর-কিশোরীরা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাদের দিকে চেয়ে আছে আমাদের এই দেশ। তারা নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশকে নতুন দিগন্তে এগিয়ে নিবে যাবে তিনি প্রত্যশা ব্যক্ত করেন।

 

তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশ সরকার একটি নতুন রুপরেখা স্বপ্ন নিয়ে কাজ করছে, এটি বাস্তবায়নে এই কিশোর কিশোরীদেরকে কাজ করতে হবে। কিশোর-কিশোরীরা এটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখতে পারবে।

 

জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন কিশোর-কিশোরীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন,সমাজের বর্তমান যে সামাজিক ব্যাধি আছে যেমন ইভটিজিং, বাল্য বিবাহ, মাদকসেবা ইত্যাদি তা প্রতিরোধে এই কিশোর-কিশোরীকে কাজ করতে হবে। তাদেরকে নিজেরা সচেতন হয়ে সমাজের অন্যকে সচেতন করতে হবে। তবেই সমাজ ও রাষ্ট্র সঠিক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ