• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে ব্লাষ্টের সালিশ বিষয়ে দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিনের কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2016   Thursday

বৃহস্পতিবাররাঙামাটিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে সালিশ বিষয়ে দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

 

কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের অধীনে সহযোগী সংস্থার কর্মী এবং অন্যান্য দলীয় সদস্যদের সালিশ বিষয়ে এ প্রশিক্ষন দেয়া হয়। ব্লাষ্ট রাঙামাটি ইউনিট এর আয়োজনে স্থানীয় একটি হোটেলের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতীপ রায় পাম্পু. ব্লাস্ট রাঙামাটি ইউনিটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত, ব্লাস্ট প্রধান কার্যালয়ের সালিশ সেলের পরিচালক তাপসী রাবেয়া, ব্লাস্ট-এর সমন্বয়কারী এ্যাড.শিপ্রা গোস্বামী।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান ও ট্রেনিং সেল প্রধান কার্যালয়ের মো: মনসুর আলী।


সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা দায়রা জজ আদালতের পিপি এ্যাড, রফিকুল ইসলাম। এসময় ব্লাষ্টের প্রধান কার্যালয়ের মনিটরিং সেলের সিনিয়র এমআইএস অফিসার মো: রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


তিন দিনব্যাপী কর্মশালায় পার্টনার এনজিওর প্রতিনিধি ছাড়াও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে বিশ জনেরও অধিক হেডম্যান এবং কার্বারী এ প্রশিক্ষণ গ্রহণ করেন।


কর্মশালায়, অধিকার, মানবাধিকার ও বাংলাদেশ সংবিধান বাংলাদেশের বিচার ব্যবস্থা: বিবর্তনের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি ,বিচার ব্যবস্থার প্রকারভেদ ও তুলনামূলক আলোচনা,দ্বন্দ্ব বা বিরোধ বিশ্লেষণ ও নিষ্পত্তি ব্যবস্থাপনা,বিকল্প বিরোধ নিষ্পত্তি, সালি, সালিশ কি গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সালিশের আইনী ভিত্তিক,সালিরে প্রক্রিয়া ও পদ্ধতি, প্রচলিত আইনে সালিশ, সালিশে আগত ব্যাক্তির সাক্ষাতকার গ্রহণ ও কাউন্সিলিং, সালিসের ফলাফল, ফলোআপ ও ডকুমেন্টেশন রোল প্লে (কমিউনিটি সালিশ) রোল প্লে (প্রাতিষ্ঠানিক সালিশ) বিষয়ে ধারণা দেওয়া হয়।

 

এছাড়া বিভিন্ন ভিডিও,পাওয়ারপয়েন্ট উপস্থাপন, গ্রুপভিত্তিক বিভিন্ন কাজ এবং অংশগ্রহণমূলক পদ্বতি অনুসরণ করা ও আলোচনা করার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ