• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সভাপতি সুশীল সম্পাদক রাজন পুন:নির্বাচিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2016   Saturday

শনিবার রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির(আরআরইউ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা ও সাধারন সম্পাদক পদে যুমনা টেলিভিশনের প্রতিনিধি ফজলুর রহমান রাজন পুনঃরায় নির্বাচিত হয়েছেন।


আরআরইউ কার্যালয়ে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুশীল প্রসাদ চাকমা। সভার শুরুতে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন সংগঠনের সাধারন সম্পাদক ফজলুর রহমান রাজন। পরে সংগঠনের উন্নতিকল্পে উপস্থিত সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন। সভা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুবছরের জন্য ৯সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  

 

সভায় পরের মেয়াদের কমিটিতে চৌধুরী হারুনুর রশীদকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করার জন্য প্রস্তাবনা করা হয়। একই সাথে সভায় পরের মেয়াদের কমিটিতে ফাতেমা জান্নাত মুমু সভাপতি পদে নির্বাচিত করতে প্রস্তাবনা জানালে সেই প্রস্তাবনাও রেজুলেশন আকারে লিপিবদ্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। 

 

পরে সাংবাদিক দম্পত্তি ফজলে এলাহি ও সেলিনা সুমি`র পক্ষ থেকে আরআরইউ-এর কর্তৃপক্ষকে একটি ডেস্কটপ কম্পিউটার সেট প্রদান করেন।  


নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে বীর চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি চৌধুরী হারুনুর রশীদ ও মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি সেলিনা সুলতানা সুমি, যুগ্ম-সম্পাদক পদে দেশ টিভির প্রতিনিধি বিজয় ধর, অর্থ-সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক পূর্বদেশের প্রতিনিধি এম কামাল উদ্দিন, সময় টিভির প্রতিনিধি হেফাজত-উল বারি সবুজ ও চ্যানেল নাইন-এর প্রতিনিধি শংকর হোড়।

 

এছাড়া সাধারন সদস্য হলেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি ফজলে এলাহী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ