• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

চাঁদাবাজ,অস্ত্রবাজদের প্রতিহত করে শান্তি-সম্প্রীতির অটুট বন্ধন রক্ষা করতে সরকার বদ্ধপরিকর-ফিরোজা বেগম চিনু এমপি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2016   Sunday

সংরক্ষিত মহিলা আসানের সাংসদ  ফিরোজা বেগম চিনু বলেছেন, কোন অস্ত্রধারীর কাছে মাথা নত নয়, আমরা শান্তিতে বিশ্বাসী। অস্ত্রের ঝনঝনানীতে কারো ভোটাধীকার হরণ করা যেন না হয় সে ব্যাপারে সরকার সজাগ দৃষ্টি রাখছে। তাই, চাঁদাবাজ, অস্ত্রবাজদের প্রতিহত করে শান্তি সম্প্রীতির অটুট বন্ধন রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে জনগণ ও প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের আন্তরিকতার বদৌলতে দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। দেশের আনাচে কানাচে উন্নয়ন কর্মকান্ড চলছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বিধায় নিজস্ব তহবিল থেকে পদ্মা সেতুর মত ব্যয়বহুল কাজ করা সম্ভব হচ্ছে।

 

রোববার রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণ সম্পর্কে আলোচনা সভা এবং উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন।

 

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ দিলদার হোসেন ও উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।

 

বক্তব্য রাখেন, উপজেলা তথ্য কর্মকর্তা মোঃ হারুন, সাংবাদিক কাজী মোশারফ হোসেন, ডাঃ মাসুদ আহমেদ, অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, এসআই কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, নুরনাহার বেগম প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ