• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় পরিষদ চেয়ারম্যান
অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে প্রশাসনকে কঠোরভাবে উদ্যোগ নিতে হবে প্রশাসনকে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2016   Sunday

অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে প্রশাসনকে কঠোরভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, অবৈধ দখলবাজদের কারণে রাঙামাটি পর্যটনখ্যাত শহর দিন দিন ক্রমশই ছোট হয়ে আসছে। দখলবাজদের দখল পক্রিয়া চলাকালীন সময়ে প্রশাসনকে অবহিত করারও পরামর্শ দেন তিনি।

 

তিনি আরও বলেন, সকলের সমন্বয় ও সহযোগিতা থাকলে এ জেলা একদিন দেশের একটি মডেল জেলা হিসেবে পরিচিতি লাভ করবে। এ জন্য সভায় উপস্থিত থেকে জেলার উন্নয়নে নিজ নিজ সুচিন্তিত মতামত প্রদানের জন্য আহ্বান জানান তিনি।

 

রোববার জেলা পরিষদ সম্মেলন কক্ষে মার্চ মাসের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার ফেরদৌসী বেগম, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।  

 

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা সভায় জানান,জেলার বাঘাইছড়ি উপজেলায়  দ্রুত ফায়ার স্টেশন বসানোর কাজ করা হবে।

 

জেলা খাদ্য কর্মকর্তা জনান, ওএমএস কার্যক্রমের অংশ হিসেবে জনসাধারনের মাঝে  খোলা বাজারে ১৫টাকায় চাল বিক্রী হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ