• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মাটিরাঙ্গায় উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্ধোধন

মাটিরাঙ্গা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2016   Wednesday

বুধবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দেশের প্রথম ‘উপজেলা ডিজিটাল সেন্টার’ উদ্ধোধন করা হয়েছে। 

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের প্রথম এ উপজেলা ডিজিটাল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

মাটিরাঙ্গা উপজেলা নিবাহী অফিসার বিএম মশিউর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক প্রমুখ ।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পাহাড়ের নিভৃত একটি উপজেলায় এমন উদ্যোগে আমরা গর্বিত ও আনন্দিত। এ উদ্যোগ নি:সন্দেহে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। মাটিরাঙ্গাাকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে এ উপজেলা ডিজিটাল সেন্টার।


তিনি মাটিরাঙ্গা ডিজিটাল সেন্টার-কে এগিয়ে নিতে স্তানীয় রাজলৈনতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের ভুমিকা রাখার আহবান জানান। এসময় তিনি মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টারের জন্য স্থায়ী ভবন নির্মানের ঘোষনা দেন।

 

মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা প্রসঙ্গে মাটিরাঙ্গা উপজেলা নিবাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মানে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্য সেবা যখন মানুষের দোরগোড়ায় তখনও উপজেলা পর্যায়ে এমন সেবা থেকে পিছিয়ে জনগণ। উপজেলা পর্যায়ে এমন সেবা কেন্দ্রের প্রয়োজনীয়তা অনুভব করেই ‘মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টার’ প্রতিষ্ঠা। তিনি আরও বলেন, জনগণকে তথ্য ও সেবা প্রদানে ‘মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টার’ হবে একটি আদর্শ সেবাকুঞ্জ। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ‘মাটিরাঙ্গাা উপজেলা ডিজিটাল সেন্টার’ আরেকটি মাইলপলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।


উল্লেখ্য, দেশের মধ্যে প্রথম এবং পূর্ণাঙ্গ ‘এ্যানড্রয়েড মোবাইল এপ্লিকেশন’ তৈরীর ছয় মাসের কাছাকাছি সময়ে মাটিরাঙ্গায় যাত্রা শুরু করেছে। যার মাধ্যমে মাটিরাঙ্গাবাসী খুব সহজেই উপজেলার উন্নয়ন চিত্র ও বিভিন্ন সরকারী দপ্তরের সেবার তথ্য জানতে পারবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ