• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য সচিবের সাথে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মত বিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2016   Wednesday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা’র সাথে নব নির্বাচিত  খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার স›দ্ধ্যায় টাউন হল মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম।  বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো: মজিদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন, টাস্কফোর্স সদস্য এসএম শফি এবং বিশিষ্ট ব্যবসায়ী পুরুষোত্তম চাকমা।

 

সংস্কৃতিকর্মী প্রভাত তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক বিভূতি রঞ্জন চাকমা, সাংবাদিক মো: আজিমুল হক এবং শিক্ষিকা শিপন আক্তার।

 

অনুষ্ঠানে পৌরসভার সাধারন জনগনের পক্ষে পৌর মেয়র মো: রফিকুল আলম প্রধান অতিথি নববিক্রম কিশোর ত্রিপুরাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

 

পরে নববিক্রম কিশোর ত্রিপুরা পৌরসভা পরিচালিত বেকারত্ব দূরীকরণ প্রকল্পের সুবিধাভোগীদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন। 

 

এসময় এলাকার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা  শেষে এক  মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ