• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সভাপতি রুপেন, সাধারণ সম্পাদক শ্যামল
রাঙামাটির বলাকা ক্লাবের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2016   Friday

দীর্ঘ একযুগ পর রাঙামাটির ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বলাকা ক্লাবের নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে রুপেন ত্রিপুরা ও সাধারন সম্পাদক পদে শ্যামল কান্তি ত্রিপুরা নির্বাচিত হয়েছেন।

 

বলাকা ক্লাবে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত  ৩শত ভোটারের মধ্যে ২৪৭জন ভোটারের ভোট গ্রহণের মাধ্যেমে ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সমাপ্ত হয়। এতে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি পদে নির্বাচিত হয় রুপেন ত্রিপুরা, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় রেন্টু মারমা ও ঝিনুক ত্রিপুরা। সাধারণ সম্পাদক পদে শ্যামল কান্তি ত্রিপুরা (লিচিং), অর্থ সম্পাদক পদে শৈচিং মারমা (টিলু), সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় রিপন বড়ুয়া, বিনা প্রতিদ্বন্ধীতায় ক্রীড়া সম্পাদক মিঠুন মারমা, সাংস্কৃতিক সম্পাদক প্রনব কুমার ত্রিপুরা, সাহিত্য সম্পাদক মিঠুন ত্রিপুরা, দপ্তর সম্পাদক ইমন মারমা (মংশেহ্লা), কার্যকরী সদস্য সুভাষ ত্রিপুরা, সুমন ত্রিপুরা ও মিঠুন ত্রিপুরা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়।

 

নির্বাচনের আহ্বায়ক হিসেবে অশোক কুমার ত্রিপুরা ও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি সুরেশ কুমার ত্রিপুরা ও সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা দায়িত্ব পালন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ