• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের জেলা প্রশাসনের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2016   Thursday

রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভ্যর্ধনা এবং পুরাতন মেয়র ও কাউন্সিলরদের বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।


জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো.আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ডা.একে দেওয়ান,সাবেক জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মহসিন রাণা,জাতীয় পার্টির জেলা সভাপতি হারুন মাতব্বর,সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৭,৮ ও ৯ নং কাউন্সিলর (নতুন)জোবাইতুন নাহার,৯নং ওয়ার্ড কাউন্সিলর (নতুন) বিল্লাল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর (নতুন) কালায়ন চাকমা ও প্রাক্তন শিক্ষক বাদল চন্দ্র দে। এসময় নব নির্বাচিত কাউন্সিলর ও বিদায়ী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর এবং বিদায়ী মেয়র ও কাউন্সিলদের ফুল দিয়ে অভ্যর্ধনা ও সংবর্ধনা জানান।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাঙামাটি পৌরসভার পুরাতনদের বিদায় ও নতুনদের অভ্যর্ধনা এবং সংবর্ধনা একটি সেতু বন্ধন প্রক্রিয়া উল্লেখ করে বলেন,আজ যারা নতুন হয়তো বা আগামী ৫বছর পরে তারাও পুরাতন হবেন। তাই এখানকার ভাল মন্দসহ সকল বিষয়ে আপনাদের দায়-দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে। আশা ও প্রত্যাশা এই দুটি অনেক সময় মিল থাকে না, আবার অনেক সময় আশানুরুপ প্রত্যাশাও পূরণ হয় না।

 

বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো হয়তো আপনাদের আশানুরুপ কাজ করতে পারেননি বলে তার জন্য প্রত্যাশা পূরণ হয়নি সেটা বলা যাবে না। রাঙামাটি পৌরসভার উন্নয়ন করতে হলে নতুন-পুরাতন মেয়র ও কাউন্সিলদের সহযোগিতা নিয়ে এগিয়ে নিয়ে উন্নয়ন করতে হবে।


জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ তিনি আরও বলেন, বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোর অসমাপ্ত কাজগুলো নবনির্বাচিত তরুন মেয়র আকবর হোসেন চৌধুরী আগামী ৫ বছরে সমাপ্ত করবেন পৌরবাসীসহ সবাইয়ের প্রত্যাশা।


বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন,দীর্ঘ ৫ বছরে অনেক ছোট খাটো ভুল ত্রুটির জন্য পৌরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে আগামী দিনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের পৌর সভার উন্নয়ন সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, নবনির্বাচিত মেয়র তরুন যুবক তার অনেক প্রতিভা রয়েছে তাই সবাই এক হয়ে কাজ করলে পৌরসভার উন্নয়ন হবে।


নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন,প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা রাঙামাটি পৌরসভা শহর পরিস্কার পরিচ্ছন্ন দুর্গন্ধমুক্ত নগরী গড়তে হলে পৌরবাসীর সহযোগিতার প্রয়োজন।


তিনি আরও বলেন, বিদায়ী মেয়রের উন্নয়নে ব্যর্থতা ছিল না। তার প্রচেষ্টারও অভাব ছিল না। হয়তো বা সময় পায়নি তিনি। তিনি পৌর সভাকে রাজনৈতিক প্রতিহিংসার প্রভাব না ফেলিয়ে সবাই মিলেমিশে রাঙামাটি পৌর সভাকে পরিকল্পিত একটি সৃুন্দর নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ