• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

নবজাতক শিশুর পরিচর্যা ও করণীয় সংক্রান্ত জেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2014   Sunday

নবজাতক শিশুর পরিচর্যা বিষয়ে করণীয় বিষয়ে জেলা পর্যায়ে রোববার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে জাতিসংঘের পরিবার পরিকল্পনা সংস্থা (ইউএনএফপিএ) এর এমএনএইচআই প্রকল্পের অধীনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সভায় সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, প্রাক্তন সিভিল সার্জন ডাঃ সুপ্রিয় বড়ুয়া, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্চিতা চাকমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহানওয়াজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, সাংবাদিক মোঃ মোস্তফা কামাল, রাঙামাটি চেম্বারের এম,এ, কাসেম উপস্থিত ছিলেন। সভায় কর্মসূচি সম্পর্কে ধারণা উপস্থাপন করেন ইউএনএফপিএ এর এমএনএইচআই প্রকল্পের রাঙ্গামাটি জেলার ফিল্ড ডিস্ট্রিক্ট অফিসার ডা. হেলেন চাকমা।সভায় জানানো হয় রাঙামাটি পার্বত্য জেলায় নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সরকারি বিদ্যমান সেবা কার্যক্রমের পাশাপাশি আগামী দেড় বছরের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ফলে উপজেলা ও জেলা পর্যায়ে মা ও শিশুর সেবা নিশ্চিতকরণের পাশাপাশি গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময় পরিপূর্ণ সেবা দেয়া সহজ হবে।সভায় জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য জেলায় মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনার পাশাপাশি নবজাতকের যথাযথ যত্ন নিশ্চিত করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। এই লক্ষ্যে সরকারের পাশাপাশি অপরাপর সেবা প্রদানকারী সংস্থাকেও এগিয়ে আসতে হবে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি সুস্থ, সবল শিশুর জন্মের পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।জেলা পরিষদ চেয়ারম্যান্ নিখিল কুমার চাকমা এই কর্মসূচির মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ এর পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার জন্য তাদের ন্যূনতম অবস্থানকালীন সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ