• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানের টংকাবতীতে পাথর উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2016   Sunday

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের তিনটি মৌজায় অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের দাবীতে রোববার মানবন্ধন করেছে পাড়াবাসী।

 

শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে  ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে টংকাবতী ইউনিয়নের কাইতং পাড়া কার্বারী (পাড়া প্রধান) বুংতুই ম্রো`র সভাপতিত্বে বক্তব্য রাখেন রেরইয়ং ম্রো, মেনরুম ম্রো, বামং মারমা, ইয়ংচুং ম্রো, পায়া ম্রো প্রমুখ।

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী’র কাছে স্মারকলিপি প্রদান করে মানববন্ধনকারীরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে তিন মৌজায় অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত রয়েছেন উকিল মকবুল আহমেদ, মো: কালু মেম্বার, আব্দুর রহিম।

 

সমাবেশে  বক্তারা অভিযোগ করে বলেন, বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ৩১০নং টংকাবতী মৌজা, ৩১১নং হরিনঝিরি মৌজা, ৩১২নং টাকের পানছড়ি মৌজায় অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। পাথর উত্তোলনের ফলে তাদের জীবন, জীবিকার উপর প্রভাব ফেলছে। পাথর উত্তোলনে পানির অভাবে হুমকির মুখে পড়েছে তাদের জীবন।

 

পানির অভাবে উচ্ছেদ আতঙ্কের মধ্যে রয়েছে তিন মৌজার প্রায় কয়েকশ মানুষ। তিন মৌজার রুইখাল, টাক খাল, টাকের পানছড়ি ঝিরি, ডেনঝিরি ও টংকাবতী খাল থেকে প্রতিদিন পাথর উত্তোলন চলছে। যার ফলে খাল ও ঝিরিতে পানি শুকিয়ে যাচ্ছে। আগামী শুষ্ক মৌসুমে পানির শূণ্যতা আরো তিব্র হবে।

 

এদিকে, টংকাবতী ইউপি চেয়ারম্যান ও ৩১০নং টংকাবতী মৌজার হেডম্যান (মৌজা প্রধান) পূর্ণচন্দ্র ম্রো`র সাথে যোগাযোগ করে তিনি  দাবী করে জানান  পাথর উত্তোলনে কোনো অনুমতি নেয়া হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ