• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে বন ভান্তের চতুর্থ তম পরিনির্বাণ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2016   Saturday

বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় গুরু আর্যশ্রাবক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের চতুর্থ তম মহাপরিনির্বাণ(মহাপ্রয়ান) বার্ষিকী  শনিবার রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। 

 

রাজ বিহার প্রাঙ্গনে বনভান্তের চতুর্থ তম পরিনির্বাণ বার্ষিকী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও ইন্দ্রগুপ্ত মহাস্থবির। এসময় চাকমা রাজা ব্যারিষ্টার  দেবাশীষ রায়, রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কৃঞ্চচন্দ্র চাকমা প্রমুখ।

 

অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত ও পূনার্থী অংশ নেন। এছাড়া সকালের দিকে বন ভান্তের মুর্তিতে পুষ্পমাল্য দান, সংঘ ও অষ্ট পরিস্কার দান অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায়  প্রদীপ প্রজ্বালন ও ফানুস বাতি উড়ানো হয়।

অপরদিকে বনভান্তে’র চতুর্থ তম পরিনির্বাণ বার্ষিকী  উপলক্ষে লংগদু উপজেলা থেকে জমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র পর্যন্ত কাপ্তাই হ্রদে বিশাল নৌ শোভাযাত্রা বের করা হয়। এতে কয়েক হাজার পুণ্যার্থী অংশ নেন।

 

উল্লেখ্য, বনভান্তে  ২০১২ সালের ৩০ এপ্রিল পরিনির্বাণ লাভ করেন। তিনি ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি উপজেলা সদরের মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্ম গ্রহন করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি(ধাতু) রাজ বনবিহারে ভক্ত ও পুর্ণাথীদের জন্য শ্রদ্ধার জানানোর জন্য বিনয় ও বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধভাবে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ