• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2016   Monday

বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার রাঙামাটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি পৌরসভা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সভাপতি দীপংকর তালুকদার।

 

ছাত্রলীগের জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, নবনির্বাচিত পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাধন মনি চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, জেলা স্কাউটের সাবেক কমিশনার মো: নুরুল আবছার, যুবলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, শ্রমিকলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের জেলা শাখার সাধারন সম্পাদক প্রকাশ চাকমা।

 

অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্ত্বর থেকে  একটি বর্নাঢ্য শোভাযাত্রা  শুরু হয়ে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, ভোট কারচুপি নয় জনগণের আন্তরিকতা ও উন্নয়নের সফলতা হিসাবে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে মেয়র উপরহার দিয়েছে পার্বত্য জনগণ। পার্বত্য অঞ্চলের মানুষ এখন আর অস্ত্রকে ভয় করে না। তারা ঐক্যবদ্ধভাবে এই এলাকার উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। আঞ্চলিক সংগঠনের নামে পার্বত্যাঞ্চলে যেসব সংগঠন অস্ত্রবাজি, চাঁদাবাজি ও নৈরাজ্য চালিয়ে আসছে তার জবাব দিতে পার্বত্য জনগণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসছে।

 

তিনি বলেন, ছাত্রলীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে ভূমিকা রেখেছে। টেন্ডারবাজি, মারামারি, দলাদলি যাতে ছাত্রলীগকে কলুষিত করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ