• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

খাগড়াছড়ির উদীয়মান তরুন সাংবাদিক সুকুমার বড়ুয়া আর নেই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2014   Tuesday

খাগড়াছড়ি পার্বত্য জেলার তরুন সাংবাদিক সুকুমার বড়ুয়া আর নেই। মঙ্গলবার সকালে খাগড়াছড়ির নিজ বাস ভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বৎসর। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ ও ঢাকার জাতীয় দৈনিক দিনকালে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিস রোগে ভূগছিলেন।এদিকে এ উদীয়মান তরুন সাংবাদিকের অকাল মৃত্যুর খবর পাওয়ার পর খাগড়াছড়ি,রাঙামাটিসহ সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।

 

তার মৃত্যুতে হিলবিডিটোয়েন্টিফোর ডটকমের পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।মৃত্যুকালে সাংবাদিক সুকুমার বড়ুয়া স্ত্রী শিমুল বড়ুয়া, দুই ছেলে অনিক বড়ুয়া ও অথুন বড়ুয়াসহ বিপুল আত্বীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে বাসভবনে ছুটে যান বন্ধু আত্বীয় স্বজন ও শুভ্যনুধায়ীরা। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি  অনেকবার মামলা-হামলারও স্বীকার হয়েছেন।

 

তার মৃত্যুতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও সাধারন সম্পাদক আবু দাউদ শোক প্রকাশ করেছেন। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এক শোক বার্তায় বলেন , সাংবাদিক সুকুমার বড়ুয়া ছিলেন পাহাড়ের এক সাহসী কলম সৈনিক। তরুন এই সাংবাদিক দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। এর পরও তিনি সাহসিকতার সহিত সাংবাদিকতা চালিয়ে গেছেন। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত চট্টগ্রাম থেকে প্রকাশিত বীর চট্টগ্রাম মঞ্চের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসাবে কাজ করে গেছেন। সাহসী এই সহযোদ্ধা মঙ্গলবার দুপুরে হঠাৎ অকালে আমাদের ছাড়ে চলে যাওয়ায় আমরা গভীর ভাবে মর্মাহত । আমরা তার সর্গীয় আত্নার প্রতি শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।এছাড়া রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারন সম্পাদক ফজলুর রহমান রাজন, রাঙামাটি ইলেকট্রনিক্স জার্নালিষ্ট এসোশিয়েসন রেমজার পক্ষ থেকে সভাপতি মোস্তফা কামাল, সাধারন সম্পাদক ফজলে এলাহীসহ বিভিন্ন সাংবাদিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
–হিলবিডি২৪/সম্পাদনা.সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ