• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

টেক্সটাইলের বিক্রয়কর্মীদের দুঃখ গাঁথা

জিনা চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2014   Monday

গোলগাল মিষ্টি চেহারার দীপা চাকমা হাসিমুখে ক্রেতাদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কাপড় দেখাতে ব্যস্ত। তার মধ্যে বিরক্তির কোনো চাপ নেই। দেখে মনে হয় কতই না উপভোগ করছেন তাঁর পেশাটাকে। কিন্তু বিক্রয়কর্মীদের দুঃখের কাহিনী কারো মনে কি ধ্বনিত হয়? তাঁদের স্বপ্ন-সাধ সমাজ নামের শক্ত দেয়ালে আঁচড়ে পড়ে ভাঙছে আর ভাঙছে।রাঙামাটি শহরের টেক্সটাইল মার্কেটের ‘একটি বিক্রয় কেন্দ্রের’ কর্মী দীপা চাকমার উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে এলেও হাসিমুখেই সব কাজ করতে হয় তাকে। জীবন যুদ্ধ আজ তাঁকে এ স্থানে নিয়ে এসেছে।তিনি জানেন এ যুদ্ধে হেরে গেলে চলবে না। কারণ তাঁর এবং ছোট ভাইবোনদের অনেক ফরমায়েশ মিটাতে হয় এ আয় দিয়ে।দীপা চাকমার মতো আরও অনেক নারী বিক্রয়কর্মী বিভিন্ন বিক্রয় কেন্দ্রে কাজ করছেন। তাঁদের সুখ-দুঃখ, চিন্তা-ভাবনা আর স্বপ্ন-সাধ হয়তো ভিন্ন।

 

কিন্তু প্রতিটি বিক্রয়কর্মী যে জীবন যুদ্ধে অবতীর্ণ তা তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে।কাজের এক ফাঁকে দীপা চাকমা জানান, ‘আমার স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা গ্রহণের। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমি এ স্থানে। স্বপ্ন পুরোপুরি স্বার্থক করতে না পারলেও সুযোগ হলে শিক্ষায় আরও কিছুদূর এগিয়ে যাওয়া আমার ইচ্ছা রয়েছে।’তিনি আরও জানান, রাঙামাটি সরকারি মহিলা কলেজে এইচএসসি পর্যন্ত পড়লেও পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি। বাবা মারা যাওয়ার পর নামতে হয়েছে জীবন যুদ্ধে। তাঁরা পাঁচ ভাইবোন। তবে রাঙামাটির শহরতলী রাঙাপানি গ্রামের একটি বাড়িতে ছোট দুই ভাইবোনকে নিয়ে থাকেন দীপা চাকমা।তিনি জানান, বিক্রয়কর্মীর চাকরিতে প্রচুর খাটুনি থাকলেও বেতন খুবই কম। তাই আবার যে এইচএসসি পরীক্ষা দেবেন তার সে সামর্থ্য হচ্ছে না। খাওয়া, বাড়ি ভাড়া আর ছোট ভাইবোন ও নিজের চাহিদার কিছুটা অংশ মেটাতে বেতনের টাকা শেষ হয়ে যায়।দীপা চাকমা জানান, একটি মেয়ে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত বাইরে থাকবে তেমন মানসিকতা আমাদের সমাজে এখনো গড়ে উঠেনি। অথচ আমাদের বিক্রয় কেন্দ্রে কাজ শেষ করে বাড়ি ফিরতে হয় ওই সময়ে। তাই মাঝে মাঝে কটূ মন্তব্যও শুনতে হয়। কেউ চিন্তা করে দেখে না আমাদের একটা পেশা আছে। আর তার দায়িত্বও আছে।টেক্সটাইল মার্কেটের বিক্রয়কর্মীরা জানান, তাদের অনেকে অবজ্ঞা করেন। কিন্তু তারা যে জীবনের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে এ পেশায় এসেছেন এবং আগামীর স্বপ্ন বুনে চলেছেন তা কেউ চিন্তা করছে না। টেক্সটাইল শিল্পের মতো ক্রম সম্প্রসারমান ব্যবসায় বিক্রয়কর্মীদের দুঃখ গাঁথা সমাজ কি মূল্যায়ন করবে?

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ