• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটিতে গণতান্ত্রিক বাজেট বিষয়ে প্রেক্ষিত উন্নয়ন শীর্ষক কর্মশালার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2015   Saturday

শনিবার রাঙামাটিতে গণতান্ত্রিক বাজেট বিষয়ে প্রেক্ষিত উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 

গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাঙামাটি জেলার উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাঙামাটি জেলার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

 

আলোচক ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, উন্নয়নকর্মী তনয় দেওয়ান। গণতান্ত্রিক বাজেট নিয়ে বিস্তারিত তুলে ধরেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের টাস্কফোর্স সদস্য জিয়াউল আহসান ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল আলম। স্বাগত বক্তব্যে রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাঙামাটি জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী। অর্ধ দিবস ব্যাপী কর্মশালায় বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ গ্রহন করেন।

 

কর্মশালায় বাজেটকে কিভাবে গণতান্ত্রিক ও জনমূখী করা যায় তা নিয়ে কর্মশালায় মতামত ব্যক্ত করা ছাড়াও বক্তারা জেলা বাজেটকে কার্যকর করাসহ জনসাধারনকে সম্পৃক্ত করতে সরকারের কাছে দাবী জানান। কর্মশালায় গণতান্ত্রিক বাজেট নিয়ে আগামী এক বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।

 

কর্মশালায় গণতান্ত্রিক বাজেট আন্দোলনের টাস্কফোর্স সদস্য জিয়াউল আহসান বলেন, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের লক্ষ্য হচ্ছে কেন্দ্র ও আমলানির্ভর জাতীয় বাজেটকে অধিকতর জনমূখী করে গড়ে তোলার জন্য সাধারণ নাগরিকের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক আন্দোলন জোরদার করা।

 

তিনি বলেন, এ আন্দোলনের মূল উদ্দেশ্য হল দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ নাগরিক, করদাতা ও পেশাজীবিদের মধ্যে জাতীয় বাজেটের কাঠামো, প্রক্রিয়া এবং রাজনৈতিক-অর্থনীতি সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরিতে সহায়তা করা। পাশাপাশি ‘বাজেট বিকেন্দ্রীকরণ’ ধারণাটি নীতি-পরামর্শ, বিশ্লেষণ, প্রচার ও জনসম্পৃক্তকরণের মাধ্যমে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করা।

 

কর্মশালায় আলোচকরা বলেন, জনগণের ক্ষমতায়নের জন্য পার্বত্য অঞ্চলে শক্তিশালী জেলা পরিষদ গঠনের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রতিটি পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা ও রাজস্ব কাঠামোর বিকেন্দ্রিকরণ নিশ্চিত করতে হবে। 


--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ