• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও রোকেয়া দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন-আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2015   Wednesday

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসন উপলক্ষে বুধবার রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।                                                                                                       

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সার্বিক সহযোগীতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি ও বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কমিটির যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু শাহেদ চৌধুরী।

 

সনাক রাঙামাটির সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ ও বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটির সভাপতি কনিকা বড়ুয়া। সনাক সদস্য মোহাম্মদ আলী এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য এঞ্জেলা দেওয়ান।  রাঙামাটিতে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে ইয়েস এর ভূমিকা সম্পর্কে বক্তব্য প্রদান করেন ইয়েস দলনেতা ভূবন জ্যোতি চাকমা।

 

আলোচনা শেষে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ ও  দুর্নীতি বিরোধী বিজ্ঞাপন চিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরের  সামনে  ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধনে সনাক, স্বজন, ইয়েস  ইয়েস ফ্রেন্ডস ও বাংলাদেশ মহিলা পরিষদ ও অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু শাহেদ চৌধুরী বলেন, বৈশ্বিক ভোগবাদী সমাজ ব্যবস্থার কারনে সমাজে দুর্নীতি নামক দুষ্টু ক্ষতের সুষ্টি হয়েছে এবং তরুনদের সক্রিয় সচেতনতা দুর্নীতি রোধে সহায়ক হতে পারে।

 

বিশেষ অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ ব্যাক্তিগত জীবনে শুদ্ধাচার চর্চা সমাজে  দুর্নীতি রোধে ভূমিকা রাখতে পারে।

 

কনিকা বড়ুয়া বেগম রোকেয়া দিবসের উপর গুরুত্বারোপ করে বলেন নারী জাগরনের অগ্রদূত বেবগম রোকেয়ার স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে এবং প্রশাসনের সর্বোচ্চ পদে নারীরা আসীন তথাপি বর্তমানে পৌর  নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক মহিলা প্রার্থীদের পৃতুল, জামা ও চুলা প্রতীক বরাদ্দ দিয়ে নারীদের অবমানানা করা হচ্ছে।

 

সভাপতির বক্তব্যে চাদ রায় বলেন মূল্যবোধের অবক্ষয়ের কারনে সমাজে দুর্নীতি ব্যাপ্তি লাভ করছে এবং আগামী প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব জাগ্রত করার মাধ্যমে দুর্নীতি রোধে সকলকে সচেষ্ট হতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ