• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

সুমন সভাপতি লিমন সাধারণ সম্পাদক
কাপ্তই উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2015   Monday

‘অস্ত্র নির্ভর অসুস্থ রাজনীতির বিরুদ্ধে, সুস্থ ও সুন্দর রাজনীতির লক্ষ্যে ছাত্রলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার’ আহ্বানের মধ্যদিয়ে রোববার কাপ্তাই উপজেলা ছাত্রলীগের দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 কাপ্তাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দীন মানিক। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: মফিজুল হক।

 

সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, রফিকুল ইসলাম সুমন, সালাহ উদ্দীন, ক্যাজলা মারমা, প্রবন পাল শ্রাবন, আজিমুর রহমান, আল আমিন, আলী রেজা লিমন, নুর উদ্দীন সুমন, মফিজুল হক সোহেল, অমিত বিকাশ বাবলু, সেচ্ছাসেবক লীগ নেতা ফজলুল কাদের মানিক, উপজেলা আ’লীগ নেতা আক্তার হোসেন মিলন, আক্তার আলম, আনোরুল ইসলাম চৌধুরী বেবী, মাকসুদুর রহমান মুক্তার, ইব্রাহিম খলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হৃদয় তনচংগ্যা।

 

প্রথম অধিবেশন শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থীকে নিয়ে উপজেলা আ’লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে এক সমঝোতা বৈঠক বসে। কিন্তু কেউ কাউকে ছাড় না দেওয়ায় কোন রকম সমঝোতা ছাড়াই সম্মেলন শেষ হয়। জেলা ছাত্রলীগ এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানোর কথা বলে সম্মেলনস্থল ত্যাগ করেন।

 

ওই দিন রাতেই রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি পদে নুরুদ্দীন সুমন, সাধারণ সম্পাদক আলী রেজা লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক (১ম) আজিমুর রহমান আজিম ও সাংগঠনিক সম্পাদক পদে ক্যাজলা মারমার নাম ঘোষণা করেন।

 

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক প্রকাশ চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি নাম ঘোষণার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ